শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ খালেদা জিয়া—দ্রুত সুস্থতায় জাতির দোয়া চাইলেন আজম খান

‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ খালেদা জিয়া—দ্রুত সুস্থতায় জাতির দোয়া চাইলেন আজম খান

Image

খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে তিনি এ কথা জানান।

আহমেদ আজম খান বলেন, ‘গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে।’

তিনি বলেন, ‘বলবার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি (খালেদা জিয়া) আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বলা যায় উনি (খালেদা জিয়া) খুব ডিপ কন্ডিশনে। আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকুই বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনেই আছেন। আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন, বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।’

আজম খান বলেন, ‘এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও সংযুক্ত হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবেই চেষ্টা করছেন। বাদবাকি আল্লাহ ভরসা।’

তিনি বলেন, ‘এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটাই আল্লাহর কাছে একমাত্র কামনা।’

Releated Posts

দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। দেশের স্বার্থে আমাদের সবার সতর্ক…

এপ্রিল ১৬, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি : পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি : পাকিস্তান

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের…

এপ্রিল ১৬, ২০২৬
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে।…

এপ্রিল ১৬, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।…

এপ্রিল ১৬, ২০২৬
ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’: সরকারি সূত্র

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’: সরকারি সূত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের নেতাদের মধ্যে বৃহস্পতিবার আলোচনার ঘোষণা দিলেও, ইসরাইলের সঙ্গে এমন কোনো আসন্ন…

এপ্রিল ১৬, ২০২৬
রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

রাশিয়ার নতুন করে চালানো হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।  গত…

এপ্রিল ১৬, ২০২৬
ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বুধবার একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে ১১ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে। …

এপ্রিল ১৬, ২০২৬
বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

জেলার সারিয়াকান্দি উপজেলায় মজুত করা প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে পৌর…

এপ্রিল ১৬, ২০২৬
জাতিসংঘ সিপিডি-৫৯ অধিবেশনে গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ সিপিডি-৫৯ অধিবেশনে গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান বাংলাদেশের

গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক ডিজিটাল বিভাজন কমাতে সমন্বিত…

এপ্রিল ১৬, ২০২৬
‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ খালেদা জিয়া—দ্রুত সুস্থতায় জাতির দোয়া চাইলেন আজম খান - crd.news