শুক্রবার । সেপ্টেম্বর ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • সুদানের স্বর্ণ পাচারের টাকায় দুবাইয়ে আরএসএফ নেতাদের বিপুল সম্পদের সন্ধান

সুদানের স্বর্ণ পাচারের টাকায় দুবাইয়ে আরএসএফ নেতাদের বিপুল সম্পদের সন্ধান

Image

সুদানে গণহত্যা ও গুরুতর যুদ্ধাপরাধে অভিযুক্ত আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর শীর্ষ নেতাদের বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে দুবাইয়ে।

অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, বাহিনীটির নেতা মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি), তার পরিবার ও ঘনিষ্ঠদের নামে সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল আবাসন সাম্রাজ্য।

যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংস্থা দ্য সেন্ট্রি’র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে ১৭ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৪৫ কোটি টাকা) মূল্যের ২০টিরও বেশি সম্পদ রয়েছে তাদের নিয়ন্ত্রণে। সংস্থাটি দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতকে আরএসএফ নেতারা অর্থ ও পরিবারের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব সম্পদের বড় অংশ এসেছে সুদান থেকে পাচার হওয়া স্বর্ণের অর্থ দিয়ে। ২০১৭ সাল থেকে হেমেদতি দেশের বড় স্বর্ণখনিগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণ পাচার করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন।

দুবাইয়ের অভিজাত মেইদান রেসকোর্স এলাকার কাছে একাধিক ছয় বেডরুমের বিলাসবহুল ভিলা কিনেছেন তার স্বজনরা। এছাড়া তার স্ত্রী যুদ্ধ শুরুর ছয় মাসের মধ্যে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব সংলগ্ন এলাকায় জমি কেনেন। আরএসএফ-এর আর্থিক উপদেষ্টা মুস্তফা ইব্রাহিম আবদেল নবীর নামে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা-য় একটি অ্যাপার্টমেন্ট থাকার তথ্যও উঠে এসেছে।

প্রতিবেদনটি সুদানের বর্তমান মানবিক বিপর্যয়ের সঙ্গে এই বিলাসিতার তীব্র বৈপরীত্য তুলে ধরে। দেশটির প্রায় ৫ কোটি মানুষের মধ্যে ৩ কোটি ৩০ লাখ জরুরি সহায়তার ওপর নির্ভরশীল এবং প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে।

দ্য সেন্ট্রির জ্যেষ্ঠ অনুসন্ধানী নিক ডোনোভান বলেন, সংযুক্ত আরব আমিরাত শুধু অস্ত্র নয়, আরএসএফ নেতাদের অর্থ পাচারের জন্যও নিরাপদ আশ্রয় দিচ্ছে।

তবে সংযুক্ত আরব আমিরাত বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে দাগালো পরিবারের দাবি, তাদের সম্পদ বৈধ ব্যবসা, বিশেষ করে গবাদিপশু বাণিজ্য থেকে এসেছে।

উল্লেখ্য, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আরএসএফের বিরুদ্ধে পশ্চিম সুদানের এল-ফাশের শহরে গণহত্যার অভিযোগ এনেছে। এছাড়া সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বিদেশি ভাড়াটে যোদ্ধাদের সম্পৃক্ততার বিষয়ও সামনে এসেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬