রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

Image

 ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সামরিক কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সুমি’র আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ জানান, ‘বিলোপিলিয়া কমিউনিটি এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা চালানো হয়। স্থানটি রাশিয়ার সঙ্গে রাষ্ট্রীয় সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত।’

তিনি আরও জানান, রাশিয়ার চালানো হামলায় ৪৮ ও ৭২ বছর বয়সী দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ কিয়েভের। জবাবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে।

এদিকে রোববার সকালে রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ার সেভাস্তোপোলের মস্কো-নিযুক্ত গভর্নর জানান, ইউক্রেনের একটি ড্রোন হামলায় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলায় বন্দর নগরীটির বিভিন্ন এলাকার বেশ কয়েকটি বাড়ি ও একটি নাচ শেখার স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও দাবি করেন, এই হামলা চলাকালে কমপক্ষে ৪৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।

এর আগে শনিবার কিয়েভ থেকে জানানো হয়, মধ্য-পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরে টানা ২০ ঘণ্টা ধরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬