রবিবার । জুলাই ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • আলিবাবা ডটকমের সঙ্গে বিসিসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আলিবাবা ডটকমের সঙ্গে বিসিসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

Image

দেশের উদ্যোক্তা, রপ্তানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে আলিবাবা ডটকমের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।

গতকাল রাজধানীর গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এবং আলিবাবা ডটকমের অনুমোদিত প্রতিনিধি ও মেইদাও টেক্সটাইল টেকনোলজি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং জি।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের উদ্যোক্তা, রপ্তানিকারক ও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো আলিবাবা ডটকম প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবা উপস্থাপন, বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং ডিজিটাল বাণিজ্যে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে।

এ চুক্তির আওতায় বিসিসিসিআই সদস্যদের জন্য আলিবাবা ডটকম উন্নত সেবা ও বিশেষ সহায়তা প্রদান করবে। এর মধ্যে প্ল্যাটফর্ম সেবায় অগ্রাধিকারভিত্তিক প্রবেশাধিকার, ব্যবসায়িক পরামর্শ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহায়ক বিশেষায়িত সমাধান অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া ই-কমার্সের সর্বোত্তম চর্চা, রপ্তানি প্রস্তুতি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সদস্যরা ডিজিটাল বাণিজ্যে আরও দক্ষতা অর্জন করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, এ সমঝোতা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের ব্যবসায়ীদের বৈশ্বিক ডিজিটাল বাজারে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

তারা আরও বলেন, ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Releated Posts

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের…

জুলাই ২৩, ২০২৬
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি…

জুলাই ২৩, ২০২৬
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন…

জুলাই ২৩, ২০২৬
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…

জুলাই ২৩, ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ…

জুলাই ২৩, ২০২৬
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬