শনিবার । এপ্রিল ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানের একটি ‘বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের একটি ‘বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Image

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তারা চাইলে ওয়াশিংটনের সঙ্গে একটি ‘ভালো’ ও ‘বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছাতে পারে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ডান কেইনের সঙ্গে শুক্রবার (২৪ এপ্রিল) এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ একথা বলেন। 

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত পেন্টাগনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্যের মধ্যেই রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই শান্তি আলোচনা শুরু হতে পারে। পাকিস্তানের তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইনকে পাশে নিয়ে হেগসেথ আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র ‘উদ্বিগ্ন নয়’। প্রেসিডেন্ট ট্রাম্পের সুর টেনে তিনি বলেন, ‘আমাদের হাতে যথেষ্ট সময় আছে।’ 

তিনি আরও বলেন, ‘ইরানের সামনে এখনো বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ও আলোচনার টেবিলে আসার সুযোগ রয়েছে। তাদের শুধু অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে।’ সূত্র: রয়টার্স

Releated Posts

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত…

এপ্রিল ২৫, ২০২৬
কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে তেজগাঁও…

এপ্রিল ২৫, ২০২৬
অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের, সরাসরি আলোচনা নাকচ ইরানের

অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের, সরাসরি আলোচনা নাকচ ইরানের

নাজুক যুদ্ধবিরতির মধ্যেই নতুন দফার শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছেছেন। অন্যদিকে মার্কিন…

এপ্রিল ২৫, ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহত বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করে…

এপ্রিল ২৫, ২০২৬
দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে…

এপ্রিল ২৫, ২০২৬
গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী

গ্যাসচালিত পরিবহনে ভাড়া বেশি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ…

এপ্রিল ২৫, ২০২৬
ইরান সংশ্লিষ্ট সাড়ে ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল আমেরিকা

ইরান সংশ্লিষ্ট সাড়ে ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল আমেরিকা

ইরান সংশ্লিষ্ট প্রায় ৩৪ কোটি ৪০ লাখ (৩৪৪ মিলিয়ন) ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে আমেরিকা। শুক্রবার এ তথ্য…

এপ্রিল ২৫, ২০২৬
আলোচনায় অংশ নিতে বিশেষ দূত ও জামাতাকে পাকিস্তানে পাঠাচ্ছেন ট্রাম্প

আলোচনায় অংশ নিতে বিশেষ দূত ও জামাতাকে পাকিস্তানে পাঠাচ্ছেন ট্রাম্প

হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত…

এপ্রিল ২৫, ২০২৬
আলিবাবা ডটকমের সঙ্গে বিসিসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আলিবাবা ডটকমের সঙ্গে বিসিসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের উদ্যোক্তা, রপ্তানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে আলিবাবা ডটকমের সঙ্গে সমঝোতা স্মারক…

এপ্রিল ২৩, ২০২৬
ইরানের একটি ‘বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী - crd.news