রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • পিএসজি-বায়ার্নের হাইভোল্টেজ সেমিফাইনাল আজ

পিএসজি-বায়ার্নের হাইভোল্টেজ সেমিফাইনাল আজ

Image

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে জমজমাট এক লড়াই। সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর বায়ার্ন মিউনিখ। পার্ক ডি প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

পিএসজির কোচ লুইস এনরিক জানিয়েছেন, এই মৌসুমে প্রথমবারের মতো তার পুরো স্কোয়াড ফিট রয়েছে। তাই বায়ার্নের বিপক্ষে একাদশ নির্বাচন করা তার কাছে ‘লটারির মতো’ মনে হচ্ছে।

মিডফিল্ডার ভিতিনিয়া খেলতে পারেন এই ম্যাচে। তিনি ডান পায়ের গোড়ালির চোটের কারণে শেষ দুইটি লিগ ম্যাচ মিস করেছিলেন।

লুইস এনরিকে বলেন, ‘এটা একরকম লটারি হবে। সবাই প্রস্তুত। তবে আমাদের সব খেলোয়াড়কে কাজে লাগাতে হবে, আর সেই দিক থেকে আমরা পুরোপুরি প্রস্তুত।’

ভিতিনিয়ার সঙ্গে হোয়াও নেভেস আর ফ্যাবিয়ান রুইজ থাকলে পিএসজির মিডফিল্ড শক্তিশালী হবে। তবে বায়ার্নের মিডফিল্ডও কম নয়-জসুয়া কিমিচ, আলেকজান্ডার পাভলোভিচ এবং লিও গোরেটজকা রয়েছেন সেখানে।

আক্রমণে বায়ার্নের হয়ে ডান প্রান্তে মাইকেল ওলিসে, সামনে গোলমেশিন হ্যারি কেইন এবং বাম প্রান্তে লুইস দিয়াজ রয়েছেন। লিগ পর্বে প্যারিসে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুই গোলই করেছিলেন দিয়াজ।

পিএসজি টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে, কিন্তু বায়ার্ন ২৪ জানুয়ারি থেকে এখন পর্যন্ত অপরাজিত এবং শেষ পাঁচ ম্যাচে ১৯টি গোল করেছে।

লুইস এনরিকে বলেন, ‘দুই দলই আক্রমণে খুব শক্তিশালী, তাই ডিফেন্সই হবে মূল বিষয়। রক্ষণভাগের পরিসংখ্যানও গুরুত্বপূর্ণ, আর এই দিক থেকেও ইউরোপের সেরা দুই দল এরা।’

নভেম্বরে শেষ মুখোমুখিতে পিএসজির রক্ষণভাগ দুর্বল ছিল, যা নিয়ে কোচ অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে গ্রুপ পর্বে শীর্ষ আটে না উঠলেও এনরিকে আত্মবিশ্বাসী ছিলেন যে তার দল পরে ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, ‘আমাদের চেয়ে ভালো দল নেই। গ্রুপ পর্বে শীর্ষ আটে না উঠলেও আমি তখনই বলেছিলাম—আমাদের চেয়ে ভালো কোনো দল আমি দেখি না।’

সূত্র:বিডি-প্রতিদিন

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬