যুদ্ধবিরতির সময় বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি। তিনি এ প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মাদি বলেন, যে পক্ষ পরাজিত হয়েছে, তারা কখনও নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারে না।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মাদি বলেন, যে পক্ষ পরাজিত হয়েছে, তারা কখনও নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারে না।
তিনি অভিযোগ করেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখা আসলে এক ধরনের ‘অবরুদ্ধ অবস্থা’ তৈরি করেছে। এই পরিস্থিতি ও বোমা হামলার মধ্যে কোনও পার্থক্য নেই।
এছাড়া মোহাম্মাদি দাবি করেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। সূত্র: সিএনএন