বুধবার । মে ১৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না: মতিউর রহমান

নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না: মতিউর রহমান

Image

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, আগামীতে নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না।

শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।

তিনি তার বক্তব্যে সাংবাদিকদের একত্রিত থাকার, একে অপরের পাশে দাঁড়ানোর এবং সংহতি প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।

মতিউর রহমান বলেন, আমাদের এই ভাবনা থাকা উচিত নয় যে, আগামী নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতীতেও হয়নি, ভবিষ্যতেও স্বয়ংক্রিয়ভাবে হবে না।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে মতিউর রহমান জানান, গত ৫৫ বছরের মধ্যে কোনো সরকারই সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা থেকে বিরত থাকেনি। বিশেষভাবে ১৯৭৫ সালে সংবাদমাধ্যম পুরোপুরি বন্ধ হয় এবং পরবর্তী সামরিক ও স্বৈরশাসনের আমলেও সাংবাদিকরা বিভিন্ন ধরনের দমন-পীড়নের শিকার হয়েছেন।

তিনি সাংবাদিক সমাজে দল-মত নির্বিশেষে এক জায়গায় দাঁড়ানোকে এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, যে কোনো অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্য অপরিহার্য। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে সবাইকে সংহত এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী…

মে ১২, ২০২৬
ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা…

মে ১০, ২০২৬
ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের তেলবাহী জাহাজে হামলা হলে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও জাহাজে ‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের…

মে ১০, ২০২৬
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি…

মে ১০, ২০২৬
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ১০, ২০২৬
ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

যুদ্ধ শুরুর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে, ইরান এখনো তার প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০…

মে ৯, ২০২৬
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে…

মে ৯, ২০২৬
আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ শনিবার (৯ মে) প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা…

মে ৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সকাল ১১টায় বাংলাদেশ…

মে ৭, ২০২৬
নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না: মতিউর রহমান - crd.news