রবিবার । এপ্রিল ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • নোয়াখালীতে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা করেছে দাবি বিএনপির

নোয়াখালীতে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা করেছে দাবি বিএনপির

Image

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে ইসলামী ছাত্রশিবির ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন।

সংবাদ সম্মেলনে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, গত শনিবার বিকেলে জামায়াত-শিবিরের লোকজন নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে কোরআন শিক্ষার একটি কর্মসূচি পালন করছিলেন। গত বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেওয়া মো. সেলিম নামে এক ব্যক্তির সহায়তায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপি নেতারা বলেন, গত শনিবার মসজিদে আয়োজিত ওই কর্মসূচিতে এলাকার শিশু-কিশোরদের ছাত্রশিবিরের ফরম পূরণ করা হচ্ছিল। স্থানীয় যুবদলের সভাপতিসহ কয়েকজন বাসিন্দা তাই মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিষেধ করেন। তখন জামায়াত-শিবিরের নেতাদের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

নেয়াজপুর ইউনিয়ন বিএনপির দুই নেতা কামাল ও জাকির বলেন, শনিবারের এই হাতাহাতির ঘটনা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছিল। এর মধ্যেই গতকাল রোববার বিকেলে একই মসজিদে আরেকটি কর্মসূচি দেয় জামায়াত-শিবির। সেখানে নোয়াখালীর বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী ফেনী থেকে দলীয় লোকজনকে জড়ো করা হয়। তাঁরা মসজিদের ভেতরে দলীয় স্লোগান দেওয়ায় প্রথমে কয়েকজন মুসল্লি আপত্তি জানান। এরপর বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা আপত্তি জানিয়েছেন। তবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মুসল্লি ও বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।

হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন অভিযোগ করে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বলা হয়, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর ওই হামলা চালিয়েছে। বিএনপির কেউ তাঁদের ওপর হামলা করেনি। বরং এলাকার সাধারণ মানুষ যেভাবে জামায়াত-শিবিরের ওপর ক্ষিপ্ত হয়েছিল, বিএনপির লোকজন এগিয়ে না এলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ, আইনজীবী আবদুর রহিম প্রমুখ।

জানতে চাইলে বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রশিবিরের দারসে কোরআন কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা সেই কর্মসূচিতে অতর্কিত হামলা করেছেন। মসজিদের ভেতরে আশ্রয় নিয়েও বিএনপির হামলা থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা রেহাই পাননি। সেখানে ভাঙচুরও চালিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।

Releated Posts

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদেরশাস্তির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদেরশাস্তির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দীঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির…

এপ্রিল ১১, ২০২৬
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল 

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল 

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের…

এপ্রিল ১১, ২০২৬
‘মেক অর ব্রেক’ চ্যালেঞ্জ নিয়ে ইসলামাবাদে টানটান উত্তেজনা

‘মেক অর ব্রেক’ চ্যালেঞ্জ নিয়ে ইসলামাবাদে টানটান উত্তেজনা

দীর্ঘ টানা ৩৯ দিন হামলা-পাল্টা হামলায় অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি…

এপ্রিল ১১, ২০২৬
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে চলমান দুই দেশের আলোচনার আগে…

এপ্রিল ১১, ২০২৬
পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

 ✒️শায়খ আহমাদুল্লাহ মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতিতে স্বভাবতই বিভিন্ন উৎসব, আনন্দ ও উদ্যাপনের উপলক্ষ্য থাকে। ইসলাম মানুষের স্বভাবত…

এপ্রিল ১১, ২০২৬
আজ প্রতি ভরি স্বর্ণের মূল্য কত ?

আজ প্রতি ভরি স্বর্ণের মূল্য কত ?

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম…

এপ্রিল ১১, ২০২৬
আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

এপ্রিল ১১, ২০২৬
চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের…

এপ্রিল ১১, ২০২৬
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে, তা এক কথায় জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটি…

এপ্রিল ১১, ২০২৬
নোয়াখালীতে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা করেছে দাবি বিএনপির - crd.news