সোমবার । মে ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জব সার্চ
  • বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ১৮০ দিনের ইন্টার্নশিপ, মাসিক ভাতা দশ হাজার

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ১৮০ দিনের ইন্টার্নশিপ, মাসিক ভাতা দশ হাজার

Image

ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত ইন্টার্নশিপ নীতিমালার আলোকে পরিচালিত এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী যোগ্য প্রার্থীরা বিআইএমের দাপ্তরিক ওয়েবসাইটে উল্লিখিত শর্তাবলি অনুসরণ করে আবেদন করতে পারবেন।

ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ১৯৬১ সাল থেকে বাংলাদেশে ব্যবস্থাপনাগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। পেশাগত উৎকর্ষসাধনে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য বিআইএমের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ হিসেবে বিআইএম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু থেকে যাচ্ছে। ওই প্রোগ্রামে ইন্টার্নকে পূর্ণকালীন কর্মের অরিয়েন্টেশন ও অভিজ্ঞতা প্রদান করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর আলোকে, এই প্রোগ্রামের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ইন্টার্নশিপের উদ্দেশ্য: পেশাগত উৎকর্ষসাধন

আবেদনের যোগ্যতা

১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ বা সদ্য উত্তীর্ণ (পাস করার পর দুই বছরের অধিক নয়) হতে হবে।
২. আবেদনকারীর বাংলা ও ইংরেজি ভাষাগত দক্ষতা ভালো হতে হবে।
৩.আবেদনকারীকে নতুন দক্ষতা অর্জনে আগ্রহী, পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে।
৪. আবেদনকারী ইন্টার্নশিপে সুযোগ লাভ করলে সাপ্তাহিক কার্যদিবসের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্টার্নশিপ ছাড়া অন্য কোনো শিক্ষা/প্রশিক্ষণ/চাকরিতে সম্পৃক্ত থাকতে পারবেন না।
আবেদনের পদ্ধতি ও শর্তাবলি-

আবেদনের পদ্ধতি ও শর্তাবলি আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ মহাপরিচালক, বিআইএম বরাবর নির্ধারিত গুগল আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রোগ্রামের মেয়াদ ০৬ (ছয়) মাস।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় সব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই–মেইল অবহিত করা হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের টিএ/ডিএ প্রদান করা হবে না।

নিয়মিত কর্মসম্পাদনের জন্য ইন্টার্নদের মাসিক জনপ্রতি ১০,০০০/- (দশ হাজার) টাকা ভাতা প্রদান করা হবে।

ইন্টার্ন বাছাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনের পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বর্ণিত, ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ (সংযুক্ত) পাঠ করতে হবে।

মাসিক ভাতা: ১০,০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৫।

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে ভিজিট করুন ওয়েবসাইটে।

আবেদনের লিংক: https://forms.gl/zUqf4hy5fNcay66

Releated Posts

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি…

মে ১৩, ২০২৬
এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল…

মে ১৩, ২০২৬
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর…

মে ১৩, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ…

মে ১৩, ২০২৬
এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন…

মে ১৩, ২০২৬
হামের টিকার তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকার তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে কে দোষ করেছে, সেটা খোঁজার…

মে ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ…

মে ১৩, ২০২৬
ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী…

মে ১২, ২০২৬
ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা…

মে ১০, ২০২৬