শুক্রবার । জুন ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • প্রথমবার ভোটের ময়দানে নেমেই ১০০ আসনে এগিয়ে বিজয়ের দল

প্রথমবার ভোটের ময়দানে নেমেই ১০০ আসনে এগিয়ে বিজয়ের দল

Image

অভিনয় জগৎ ছেড়ে রাজনীতির ময়দানে নেমেই চমক দেখালেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সোমবার (৪ মে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বিজয়ের নেতৃত্বাধীন নতুন দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভেকে) ১০০টিরও বেশি আসনে এগিয়ে থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসার জোরালো ইঙ্গিত দিচ্ছে।

তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘকাল ধরে ডিএমকে ও এআইএডিএমকে—এই দুই দলের দখলে ছিল।

তবে বিজয়ের অংশগ্রহণ সেই পুরনো সমীকরণ বদলে দিয়েছে। রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে অনেকগুলোতেই বিজয়ের দল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। মূলত তরুণ ভোটারদের সমর্থনে বিজয় এই নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই করছেন।
বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দ্বিতীয়বার ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী হলেও, বিজয়ের এই নতুন রাজনৈতিক যাত্রা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আজকের ফলাফলই ঠিক করে দেবে অভিনেতা বিজয় রাজনীতির মাঠে কতটা সফল হতে চলেছেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা এবং উপকূলীয় বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ উল্লেখ করে…

জুন ১৮, ২০২৬
শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার গণ্ডি থেকে বের করে দক্ষ, চিন্তাশীল এবং পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক…

জুন ১৮, ২০২৬
জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী…

জুন ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর যুদ্ধ বন্ধে অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই…

জুন ১৫, ২০২৬
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে। খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। সেই সঙ্গে জলপথ থেকে মার্কিন অবরোধও তুলে…

জুন ১৫, ২০২৬
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আগামী এক…

জুন ১৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ…

জুন ১৫, ২০২৬
কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন…

জুন ১৩, ২০২৬
বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। তিনি আজ…

জুন ১৩, ২০২৬