বুধবার । এপ্রিল ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি সত্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি সত্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়, অধিকাংশের অস্তিত্বই নেই।ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উপদেষ্টা আসিফ কমেন্ট না করলেও পারতেন। যে তালিকাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তা সত্য নয়। শুধু একটা ছাড়া।

চুক্তি ও প্রকল্পের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফেনী নদীর চুক্তিটি এখনো আছে। ২২ সালে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারক আছে। আদানি বিদ্যুৎ জ্বালানির আমদানির জন্য পুনবিবেচনা চলছে। চুক্তি হয়নি এখনো। আদানি বিদ্যুৎ জ্বালানির আমদানির জন্য পুনবিবেচনা চলছে। চুক্তি হয়নি এখনো। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তিই কেবল বাতিল করা হয়েছে।

এর আগে গত রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন রয়েছে।

আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে চুক্তি ও প্রকল্পগুলোর বাতিল এবং পুনর্বিবেচনাধীন তালিকাও প্রকাশ করেন।

তালিকায় উল্লেখ করা হয় :

১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)।

২. অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল)।

৩. আশুগঞ্জ-আগরতলা করিডোর (বাতিল)।

৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)।

৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)।

৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)।

৭. ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)।

৮. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)।

৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)।

১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা ) (বাতিল)।

১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)।

১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)।

১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়)।

১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তি (বাতিল)।

Releated Posts

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরী…

এপ্রিল ১৪, ২০২৬
কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী

কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই সরকার কৃষক…

এপ্রিল ১৪, ২০২৬
‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকদের জীবনমান উন্নয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আজ (মঙ্গলবার)…

এপ্রিল ১৪, ২০২৬
২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। নির্বাচনের…

এপ্রিল ১৪, ২০২৬
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী…

এপ্রিল ১৩, ২০২৬
কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে কাল বাংলা নববর্ষ ১৪৩৩…

এপ্রিল ১৩, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত…

এপ্রিল ১৩, ২০২৬
বাংলাদেশী রোগীদেরএআই ও রোবোটিক চিকিৎসা সহজলভ্য করতে মনিপাল হাসপাতালের বিশেষ উদ্যোগ

বাংলাদেশী রোগীদেরএআই ও রোবোটিক চিকিৎসা সহজলভ্য করতে মনিপাল হাসপাতালের বিশেষ উদ্যোগ

বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি হাসপাতাল নেটওয়ার্ক মনিপাল হাসপাতাল তাদের কার্যক্রম…

এপ্রিল ১৩, ২০২৬
অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ছিল প্রধান চ্যালেঞ্জ, কিন্তু বর্তমানে অপতথ্য ও…

এপ্রিল ১৩, ২০২৬
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি সত্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা - crd.news