শুক্রবার । অক্টোবর ২৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

Image

ইরানজুড়ে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। ট্রিপল এ-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম এখন ৩.৬০ ডলারে পৌঁছেছে। 

গত মাত্র এক সপ্তাহে জ্বালানির দাম বেড়েছে ৩৫ সেন্ট এবং গত এক মাসে এই বৃদ্ধির পরিমাণ ৬৫ সেন্ট, যা ২০২২ সালের মার্চে ইউক্রেন আক্রমণের পর থেকে সর্বোচ্চ মাসিক ও সাপ্তাহিক বৃদ্ধির রেকর্ড। 

গত এক মাসে দেশটিতে জ্বালানির দাম প্রায় ২২ শতাংশ বেড়েছে, যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কিন্তু বর্তমানে যুদ্ধাবস্থার কারণে এই পথ দিয়ে সরবরাহব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এর পাশাপাশি বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের তেল স্থাপনাগুলোতে ইরানের উপর্যুপরি পাল্টা হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সংকট তীব্রতর হয়েছে। 

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ‌‘খুব শিগগিরই’ শেষ হওয়ার আভাস দেওয়ার পর মঙ্গলবার তেলের বাজারে সাময়িক দরপতন ঘটেছিল, কিন্তু বুধবার ও বৃহস্পতিবার প্রণালির কাছে জাহাজে নতুন করে হামলার খবর আসায় দাম আবারও আকাশচুম্বী হয়েছে।

আজকের শুরুর দিকের লেনদেনে অপরিশোধিত তেলের ফিউচার মূল্য প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সাধারণ মানুষের জন্য জ্বালানির এই বাড়তি খরচের বোঝা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। বর্তমানে খুচরা পর্যায়ে দাম কিছুটা স্থিতিশীল মনে হলেও পাইকারি বাজারে অস্থিরতা বজায় থাকায় সামনে আরও বড় ধরনের মূল্যবৃদ্ধির পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

সূত্র: সিএনএন

Releated Posts

সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

দেশে ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে…

অক্টোবর ২১, ২০২৬
জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-আলজিয়ার আলোচনা

জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-আলজিয়ার আলোচনা

 বাংলাদেশ ও আলজেরিয়া জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছে। মঙ্গলবার…

অক্টোবর ২১, ২০২৬
হরমুজ প্রণালি অতিক্রমের সময় মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত 

হরমুজ প্রণালি অতিক্রমের সময় মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রে পেতে রাখা মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে…

অক্টোবর ২১, ২০২৬
ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।  সোমবারের ওই…

অক্টোবর ২১, ২০২৬
দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

এস এম রাশিদুল ইসলাম ও কামাল উদ্দিন চৌধুরী✒️ প্রচলিত বাজারের বাইরে রপ্তানি সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার…

অক্টোবর ২১, ২০২৬
তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাত…

অক্টোবর ২১, ২০২৬
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে এসেছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন…

অক্টোবর ২০, ২০২৬
সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে…

অক্টোবর ২০, ২০২৬
হুতি হামলার ভয়ে স্থগিত সৌদি আরবের “মরুভূমির দাভোস”

হুতি হামলার ভয়ে স্থগিত সৌদি আরবের “মরুভূমির দাভোস”

ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার ভয়ে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) আগামী বছর পর্যন্ত স্থগিত…

অক্টোবর ২০, ২০২৬