সোমবার । আগস্ট ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • রোহিত-কোহলির জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় ভারতের

রোহিত-কোহলির জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় ভারতের

Image

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল ভারত। তাই শেষ ম্যাচটি ছিল তাদের জন্য মান বাঁচানোর লড়াই। সিডনিতে তৃতীয় ওয়ানডেতে যেন পুরোনো দিনের রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দেখা গেল আবারও। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুই অভিজ্ঞ ব্যাটার নিজেদের সোনালি সময় ফিরিয়ে এনে ভারতকে ৯ উইকেটের দুর্দান্ত জয় উপহার দিলেন।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৬.১ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২৩৬ রান। জবাবে ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত সহজেই জয় তুলে নেয় মাত্র ৩৮ ওভারে, হাতে তখনও নয়টি উইকেট। ভারতের জয়ের নায়ক দুই কিংবদন্তি রোহিত খেলেছেন অনবদ্য অপরাজিত ১২১ রানের ইনিংস (১২৫ বল), আর কোহলি ছিলেন একইভাবে স্থির, তার ব্যাট থেকে আসে অপরাজিত ৭৪ রান (৮১ বল)। এটি ছিল রোহিতের ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি, আর কোহলির ৭৫তম হাফ-সেঞ্চুরি।

ম্যাচ শেষে রোহিত ও কোহলি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় দর্শক ও আয়োজকদের প্রতি, একইসঙ্গে ইঙ্গিত দেন, এটাই হয়তো ছিল তাদের অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডে ম্যাচ। রোহিত বলেন, “এখানে এসে খেলতে সবসময়ই দারুণ লাগে। ২০০৮ সালের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে এই দেশটার সঙ্গে। জানি না, আবার কখনও অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ হবে কি না। কিন্তু যাই হোক, আমরা ক্রিকেটটা উপভোগ করি, সেটা যত বড় অর্জনই হোক না কেন। পার্থে নতুনভাবে শুরু করেছিলাম, এখন সেটাকেই ধরে রাখছি।”

অন্যদিকে কোহলি বলেন, “রোহিতের সঙ্গে ব্যাটিং করা সবসময়ই সহজ আর উপভোগ্য। মাঝ মাঠে যেভাবে আমরা একে অপরকে বুঝি, সেটাই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি। খেলা যত কঠিন হয়, আমি তত ভালোভাবে চ্যালেঞ্জটা নিতে পারি। আজকের ইনিংসটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারাটা ভালো লাগছে।” তিনি আরও যোগ করেন, “আমরা দুজন শুরু থেকেই খেলা বুঝতাম ভালোভাবে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ থেকেই আমাদের এই জুটি তৈরি হয়। আমরা জানতাম, একসঙ্গে ২০ ওভার খেলতে পারলে ম্যাচটা আমাদের দিকেই যাবে। অস্ট্রেলিয়ায় এসে আমরা সবসময়ই ভালো খেলেছি, এখানকার দর্শকরাও দারুণ।”

দুজনই যদিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কিছু বলেননি, তবে এই পারফরম্যান্স প্রমাণ করে দিল, এখনও তারা বিশ্বের সেরা ব্যাটারদের সারিতে আছেন। সিডনিতে শনিবারের ম্যাচে রোহিত–কোহলি জুটি গড়েছে ১৯তম ওয়ানডে সেঞ্চুরি পার্টনারশিপ। এই তালিকায় এখন তারা তৃতীয় স্থানে। মোট ৫৪৮৩ রান জুটিতে করে তারা এখন দ্বিতীয় স্থানে, তাদের ওপরে কেবলই শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির কিংবদন্তি জুটি, যারা করেছিলেন ১৭৬ ইনিংসে ৮২২৭ রান।

রোহিত–কোহলির ১৬৮ রানের অপরাজিত জুটি নিশ্চিত করেছে ভারতের সহজ জয়, আর দর্শক পেয়েছে সেই পুরোনো ভারতীয় ব্যাটিং সৌন্দর্যের ঝলক। তবে সিরিজের ফল গেছে অস্ট্রেলিয়ার পক্ষে, যারা আগেই ২–১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। এর আগে, ভারতের তরুণ পেসার হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করে কোচ গৌতম গম্ভীরের আস্থা পুরোপুরি ফিরিয়েছেন। তিনি নিয়েছেন ৩৯ রানে ৪ উইকেট, যার কল্যাণে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২৩৬ রানে।

Releated Posts

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

আজ সকাল ৯ টায় নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি নিজ মন্ত্রণালয়ে যোগদান…

আগস্ট ২৩, ২০২৬
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন…

আগস্ট ২৩, ২০২৬
১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (IHG)

১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (IHG)

দেশের পর্যটন শিল্পের অন্যতম বৃহৎ আয়োজন ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF Dhaka) ২০২৬ উপলক্ষে হসপিটালিটি পার্টনার হিসেবে ক্রাউন…

আগস্ট ২৩, ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে…

আগস্ট ২২, ২০২৬
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ…

আগস্ট ২২, ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর…

আগস্ট ২২, ২০২৬
আকাশপথে বাংলাদেশের নতুন অর্থনীতির সম্ভাবনা

আকাশপথে বাংলাদেশের নতুন অর্থনীতির সম্ভাবনা

বাংলাদেশকে আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত…

আগস্ট ২২, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রির দায়িত্ব পেলেন সাচিং প্রু

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রির দায়িত্ব পেলেন সাচিং প্রু

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু । গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম…

আগস্ট ২২, ২০২৬
দূরত্ব বাড়াবেন না তৃণমূলের সঙ্গে

দূরত্ব বাড়াবেন না তৃণমূলের সঙ্গে

এমপিদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয় এমপিদের কাছে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক…

আগস্ট ২০, ২০২৬