শুক্রবার । অক্টোবর ২৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

লিভার ডিজিজ, এক ধরনের নিরব মহামারিতে রূপ নিচ্ছে

Image

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যা বর্তমানে এক ধরনের নিরব মহামারিতে রূপ নিচ্ছে। চিকিৎসকদের মতে, অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন শারীরিক কার্যক্রমের অভাব এই তিনটি কারণ মিলেই বাড়াচ্ছে এই রোগের ঝুঁকি।

লিভারে অল্প পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক। কিন্তু যখন চর্বির পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, তখন তা লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। চিকিৎসা না করলে এই সমস্যা ‘সিরোসিস’, এমনকি ‘লিভার ক্যানসারে’ও পরিণত হতে পারে।

ফ্যাটি লিভার দুই ধরণের

১. অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যা অতিরিক্ত মদ্যপান থেকে হয়। 
২. নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার (এনএএফএলডি), যা অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, চর্বিযুক্ত খাবার এবং অনিয়মিত জীবনযাপনের কারণে হয়ে থাকে।

এই রোগের শুরুর দিকে সাধারণত কোনো উপসর্গ দেখা দেয় না। তবে ধীরে ধীরে এর কিছু আভাস দেখা দিতে পারে।

যেমন– পেটের ডান পাশে চাপ বা অস্বস্তি, অতিরিক্ত ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া, পেটে বা পায়ে ফোলাভাব, চোখ ও ত্বকে হলুদ ভাব (জন্ডিস), গাঢ় প্রস্রাব ও হালকা বর্ণের মল, মাঝে মাঝে মানসিক বিভ্রান্তি।

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস) জানিয়েছে, পায়ে ফোলাভাব ফ্যাটি লিভারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। অনেকে ভেবে বসেন, এটি হয়তো শুধু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এটি লিভারের ক্ষতির আগাম ইঙ্গিত হতে পারে।

লক্ষণ বুঝবেন যেভাবে

ফুলে যাওয়া অংশে আঙুল দিয়ে কয়েক সেকেন্ড চেপে ধরুন। যদি আঙুল তোলার পরেও সেখানে গর্তের মতো দাগ থাকে, তবে তা হতে পারে ‘পিটিং এডেমা’, যা শরীরে তরল জমে থাকার লক্ষণ।

পায়ে বা পেটে এমন অস্বাভাবিক ফোলাভাব দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করলে ফ্যাটি লিভার থেকেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব।

প্রতিরোধে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ

১. প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করুন

২. সুষম ও পরিমিত খাবার খান

৩. অ্যালকোহল পরিহার করুন

৪. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন

কোনও উপসর্গ দেখা না গেলেও লিভার দীর্ঘ সময় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শরীরের এমন অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিন। সামান্য ফোলাভাবও হতে পারে বড় বিপদের পূর্বাভাস।

Releated Posts

সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

দেশে ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে…

অক্টোবর ২১, ২০২৬
জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-আলজিয়ার আলোচনা

জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-আলজিয়ার আলোচনা

 বাংলাদেশ ও আলজেরিয়া জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছে। মঙ্গলবার…

অক্টোবর ২১, ২০২৬
হরমুজ প্রণালি অতিক্রমের সময় মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত 

হরমুজ প্রণালি অতিক্রমের সময় মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রে পেতে রাখা মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে…

অক্টোবর ২১, ২০২৬
ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।  সোমবারের ওই…

অক্টোবর ২১, ২০২৬
দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

এস এম রাশিদুল ইসলাম ও কামাল উদ্দিন চৌধুরী✒️ প্রচলিত বাজারের বাইরে রপ্তানি সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার…

অক্টোবর ২১, ২০২৬
তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাত…

অক্টোবর ২১, ২০২৬
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে এসেছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন…

অক্টোবর ২০, ২০২৬
সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে…

অক্টোবর ২০, ২০২৬
হুতি হামলার ভয়ে স্থগিত সৌদি আরবের “মরুভূমির দাভোস”

হুতি হামলার ভয়ে স্থগিত সৌদি আরবের “মরুভূমির দাভোস”

ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার ভয়ে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) আগামী বছর পর্যন্ত স্থগিত…

অক্টোবর ২০, ২০২৬