রবিবার । এপ্রিল ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাভোগ আজ থেকে শুরু

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাভোগ আজ থেকে শুরু

Image

নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কারাভোগ আজ থেকে শুরু হয়েছে। সাজাভোগের জন্য ইতিমধ্যে তিনি কারাগারে পৌঁছেছেন।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৭ সালের নির্বাচনে তিনি লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নগদ লাখ লাখ ইউরো নিয়েছিলেন। পরে গাদ্দাফি আরব বসন্তের সময় ক্ষমতাচ্যুত ও নিহত হন। এই ষড়যন্ত্রে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে যোগসাজশ করার অভিযোগে সারকোজি দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তিনি ব্যক্তিগতভাবে সেই অর্থ গ্রহণ বা ব্যবহার করার অভিযোগ থেকে খালাস পেয়েছেন। সারকোজি বারবরই ভুল কিছু করার অভিযোগ অস্বীকার করেছেন এবং এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

কারাগারে যাওয়ার আগে লা ট্রিবিউন দিমাঞ্চে পত্রিকাকে সারকোজি বলেছেন, ‘আমি কারাগারকে ভয় পাই না। কারাগারের ফটকেও আমি মাথা উঁচু রাখব।’

সারকোজিকে প্যারিসের যে লা সাঁতে কারাগারে রাখা হচ্ছে, সেখানে অতীতে বামপন্থী নেতা কার্লোস দ্য জ্যাকেল এবং পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগাকেও রাখা হয়েছিল। এখানে নিরাপত্তার স্বার্থে কয়েদিদের একক সেলে রাখা হয়। এমনকি বাইরের কর্মকাণ্ডের সময়ও তাদের আলাদা রাখা হয়।

দেশের কারাব্যবস্থার প্রধান সেবাস্তিয়ান কওলে বলেন, সাবেক প্রেসিডেন্টকে একাকী নির্জনে রাখা হবে। লা সাঁতে কারাগারে থাকবেন সারকোজি। কওলে আরটিএল রেডিওকে বলেন, তিনি দিনে দুবার একা একা ব্যায়ামের জায়গায় যেতে পারবেন। তিনি কারাগারে তার সেলেও একা থাকবেন।

সারকোজির আইনজীবী জাঁ-মিশেল ডারোইস ফ্রান্সইনফো রেডিওকে বলেন, তিনি পুলওভার ও ইয়ারপ্লাগ নিয়ে কারাগারের জন্য প্রস্তুত হচ্ছেন। ডারোইস বলেন, তিনি কয়েকটি ব্যাগ গুছিয়ে নিয়েছেন, যার মধ্যে কিছু পুলওভার রেখেছেন। কারণ, ঠান্ডা লাগতে পারে। আর কিছু ইয়ারপ্লাগও নিচ্ছেন। কারণ, সেখানে প্রচুর গোলমালও হতে পারে।

সারকোজি লে ফিগারো পত্রিকাকে জানিয়েছিলেন, তিনি কারাগারে প্রথম সপ্তাহের জন্য তিনটি বই নিয়ে যাচ্ছেন, যার মধ্যে আলেকজান্ডার ডুমার লেখা ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’ রয়েছে। এটি এমন এক ব্যক্তির গল্প যিনি অন্যায়ভাবে কারারুদ্ধ হন এবং যারা তার সঙ্গে প্রতারণা করেছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করেন।

সাবেক ফরাসি প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর এই সিদ্ধান্তে সারকোজির রাজনৈতিক সহযোগী ও কট্টর ডানপন্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে বিএফএম টিভির জন্য করা এক জনমত জরিপে দেখা গেছে, ফরাসি উত্তরদাতাদের ৫৮ শতাংশ মনে করেন, সারকোজির বিরুদ্ধে রায়টি ছিল নিরপেক্ষ। ৬১ শতাংশ ফরাসি আপিলের জন্য অপেক্ষা না করে সারকোজিকে কারাগারে পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে সারকোজি ও তার স্ত্রী কার্লা ব্রুনির সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল। মাখোঁ গতকাল সোমবার বলেছেন, তিনি কারাবাসের আগে সারকোজির সঙ্গে দেখা করেছেন।সারকোজির ঘনিষ্ঠ ফ্রান্সের বর্তমান বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিনআরটিএল রেডিওকে বলেন, তিনি সাবেক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাবেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের রক্ষণশীল প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন সারকোজি।

Releated Posts

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদেরশাস্তির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদেরশাস্তির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দীঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির…

এপ্রিল ১১, ২০২৬
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল 

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল 

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের…

এপ্রিল ১১, ২০২৬
‘মেক অর ব্রেক’ চ্যালেঞ্জ নিয়ে ইসলামাবাদে টানটান উত্তেজনা

‘মেক অর ব্রেক’ চ্যালেঞ্জ নিয়ে ইসলামাবাদে টানটান উত্তেজনা

দীর্ঘ টানা ৩৯ দিন হামলা-পাল্টা হামলায় অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি…

এপ্রিল ১১, ২০২৬
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে চলমান দুই দেশের আলোচনার আগে…

এপ্রিল ১১, ২০২৬
পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

 ✒️শায়খ আহমাদুল্লাহ মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতিতে স্বভাবতই বিভিন্ন উৎসব, আনন্দ ও উদ্যাপনের উপলক্ষ্য থাকে। ইসলাম মানুষের স্বভাবত…

এপ্রিল ১১, ২০২৬
আজ প্রতি ভরি স্বর্ণের মূল্য কত ?

আজ প্রতি ভরি স্বর্ণের মূল্য কত ?

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম…

এপ্রিল ১১, ২০২৬
আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

এপ্রিল ১১, ২০২৬
চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের…

এপ্রিল ১১, ২০২৬
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে, তা এক কথায় জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটি…

এপ্রিল ১১, ২০২৬
সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাভোগ আজ থেকে শুরু - crd.news