সোমবার । আগস্ট ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

Image

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট পর্বে উঠেছে। শেষ ৩২’ রাউন্ডে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। 

এবারের বিশ্বকাপে এটি মেসি ষষ্ঠ গোল। এর মাধ্যমে মেসির বিশ্বকাপে গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯। 

আগামী ৩ জুলাই মিয়ামিতে বিশ্ব চ্যামিম্পয়নদের বিপক্ষে মাঠে নামার আগে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দেকে বাড়তি সতর্ক থাকতেই হবে। 

আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় লিওনেল মেসিকে এই ম্যাচে বেঞ্চে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে টেক্সাসে ম্যাচের এক ঘণ্টা পর মাঠে নামতেই গ্যালারিজুড়ে করতালির ঝড় ওঠে। ফ্রি-কিক থেকে বল জালে জড়িয়ে আার্জেন্টিনার তৃতীয় গোলটি করেন মেসি।

জে-গ্রুপে আর্জেন্টিনা শতভাগ জয় নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে। এর আগে তারা আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। তিন ম্যাচেই গোল করেছেন মেসি।

বেশ কিছু পরিবর্তন নিয়ে মাটে নামা আর্জেন্টিনা প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায়। জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিক এবং লটারো মার্টিনেজের পেনাল্টি থেকে আসে গোল দুটি।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর জর্ডানের হয়ে মুসা আল-তামারি একটি গোল শোধ দেন।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী একাদশে নয়টি পরিবর্তন আনেন। সেই ম্যাচের একাদশ থেকে শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরোয়ার্ড লটারো মার্টিনেজকে রেখেছিলেন।

অন্যদিকে আলজেরিয়া ও অস্ট্রিয়ার কাছে হেরে আগেই বিদায় নিশ্চিত হওয়ায় জর্ডানের জন্য এই ম্যাচটির টুর্নামেন্টের দিক থেকে আর কোনো গুরুত্ব ছিল না।

চমক জাগানো কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ের আগে শক্তির বার্তা দিতে চেয়েছিল আর্জেন্টিনা। 

১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে খেলছে আর্জেন্টিনা।

ডালাস কাউবয়েজ স্টেডিয়াম ছিল আর্জেন্টাইন সমর্থকে পরিপূর্ণ। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। ১৯তম মিনিটে লো সেলসো দারুণ এক বাঁকানো ফ্রি-কিক থেকে গোল করে উৎসবের সূচনা করেন। 

জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা উল্টো দিকে সরে যাওয়ায় বলের নাগাল পাননি।

সাইডলাইনে দাঁড়িয়ে স্বস্তিতে থাকা মেসিকে তখন হাসতে দেখা যায়।

এর কিছুক্ষণ পরই বর্তমান চ্যাম্পিয়নরা ব্যবধান দ্বিগুণ করে। ভিএআর পর্যালোচনার পর দেখা যায়, মার্কোস সেনেসি ডাইভিং হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফাউলের শিকার হন।

এই ঘটনায় পাওয়া পেনাল্টি থেকে জোরালো শটে গোল করেন লটারো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কযয়েক মিনিটের মধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসিকে মাঠে নামানোর দাবি জানাতে শুরু করেন দর্শকেরা। মেসি যখন মাঠে নামার প্রস্তুতিতে জার্সি বদলাচ্ছিলেন, ঠিক তখনই কাছ থেকে বল জালে ঠেলে দিয়ে জর্ডানের হযয়ে ব্যবধান কমান আল-তামারি। এতে স্টেডিয়ামের বড় একটি অংশ স্তব্ধ হয়ে যায়।

এরপর ম্যাচটি অনেকটাই প্রীতি ম্যাচের আবহ তৈরি করে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে মেসি একটি সহজ ফ্রি-কিক থেকে গোল করেন। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর এই গোলটি ছিল গ্রুপপর্বে তার ষষ্ঠ গোল।

Releated Posts

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

আজ সকাল ৯ টায় নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি নিজ মন্ত্রণালয়ে যোগদান…

আগস্ট ২৩, ২০২৬
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন…

আগস্ট ২৩, ২০২৬
১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (IHG)

১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (IHG)

দেশের পর্যটন শিল্পের অন্যতম বৃহৎ আয়োজন ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF Dhaka) ২০২৬ উপলক্ষে হসপিটালিটি পার্টনার হিসেবে ক্রাউন…

আগস্ট ২৩, ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে…

আগস্ট ২২, ২০২৬
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ…

আগস্ট ২২, ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর…

আগস্ট ২২, ২০২৬
আকাশপথে বাংলাদেশের নতুন অর্থনীতির সম্ভাবনা

আকাশপথে বাংলাদেশের নতুন অর্থনীতির সম্ভাবনা

বাংলাদেশকে আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত…

আগস্ট ২২, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রির দায়িত্ব পেলেন সাচিং প্রু

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রির দায়িত্ব পেলেন সাচিং প্রু

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু । গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম…

আগস্ট ২২, ২০২৬
দূরত্ব বাড়াবেন না তৃণমূলের সঙ্গে

দূরত্ব বাড়াবেন না তৃণমূলের সঙ্গে

এমপিদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয় এমপিদের কাছে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক…

আগস্ট ২০, ২০২৬