শনিবার । অক্টোবর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

Image

কুচকির সামান্য চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নর্কিয়া। সিরিজটি এখন ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি নির্ধারণী ভূমিকা পালন করবে, তবে নর্কিয়ার বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন সকালে সেন্ট জর্জেস পার্কে নিজের করা চতুর্থ ওভার করার সময় মাঠ ছাড়েন নর্কিয়া। এরপর ম্যাচের বাকি সময়টা তিনি ড্রেসিং রুমেই কাটান, যার ফলে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে তার প্রত্যাবর্তন শেষ হয়ে যায়। এই সিরিজের প্রথম টেস্টের আগে সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কোনো লাল বলের ম্যাচ খেলেননি তিনি। ডারবানে অনুষ্ঠিত সেই প্রথম টেস্টে তিনি ৪০ ওভার বল করে দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়েছিলেন।

ধারণা করা হয়েছিল, গেবেরহাতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হবে। তবে প্রথম টেস্টে কোনো সমস্যা ছাড়াই খেলে ফেলায় দক্ষিণ আফ্রিকা তাকে আবারও একাদশে রাখার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক তেম্বা বাভুমা পরে স্বীকার করেন, এটি একটি ‘ঝুঁকি’ ছিল। বিশেষ করে নর্কিয়ার চোটের ইতিহাস বিবেচনায়, যার কারণে অতীতে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল।

তিনি পুরোপুরি সুস্থ হতে কত সময় নেবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, চোটটি যতটা গুরুতর বলে আশঙ্কা করা হয়েছিল, ততটা গুরুতর নয়। আপাতত শেষ টেস্টের বোলিং আক্রমণ সাজাতে দক্ষিণ আফ্রিকাকে জেরাল্ড কোটজি (যিনি প্রায় দুই বছর কোনো টেস্ট খেলেননি), অলরাউন্ডার করবিন বশ অথবা কেপ টাউনের স্থানীয় খেলোয়াড় ডেন প্যাটারসনের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে। এই তিনজনই প্রথম ম্যাচ থেকেই দলের সঙ্গে আছেন।

যদি তারা ধীরগতির বোলার নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে বাঁহাতি স্পিন-অলরাউন্ডার সেনুরান মুথুসামি বিবেচনায় আসতে পারেন। দলের বাকি সদস্যরা অপরিবর্তিত থাকছে এবং ধারণা করা হচ্ছে, গেবেরহার মতোই ব্যাটিং লাইনআপ নিয়ে দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা আরও কয়েকজন চোট পাওয়া খেলোয়াড়ের ফিটনেসের দিকে তাকিয়ে আছে।

ব্যস্ত গ্রীষ্মকালীন সূচিতে তাদের সবাইকেই দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে। লুঙ্গি এনগিডি ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতার শুরুর রাউন্ডে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েছিলেন। আগামী মাসের কোনো এক সময়ে ফিরে আসতে পারেন বলে আশা করা হচ্ছে এবং তিনি বাংলাদেশ সিরিজের দলে থাকতে পারেন। অন্যদিকে, মৌসুমের শুরুর দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ওটনেল বার্টম্যান শুক্রবার প্রো-২০ প্রতিযোগিতায় ডলফিন্সের হয়ে মাঠে ফিরেছেন এবং ১২ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন।

তবে ২০ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার কোয়েনা মাফাকা অথবা ব্যাটার টনি ডি জোরজি গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তৃতীয় টেস্ট শুরু হবে মঙ্গলবার।

Releated Posts

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনের অনেকগুলোই ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। প্রায়…

অক্টোবর ২৪, ২০২৬
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই…

অক্টোবর ২৪, ২০২৬
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে তুলতে পরিকল্পিত উন্নয়ন,…

অক্টোবর ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অচলাবস্থায় থাকায় এবং হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায়…

অক্টোবর ২৪, ২০২৬
পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলায় কোন রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।…

অক্টোবর ২৪, ২০২৬
নতুন দামে আজকের স্বর্ণের ভরি

নতুন দামে আজকের স্বর্ণের ভরি

দেশের বাজারে সবশেষ শুক্রবার আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮…

অক্টোবর ২৪, ২০২৬
খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা…

অক্টোবর ২৪, ২০২৬
বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।…

অক্টোবর ২৪, ২০২৬
সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

দেশে ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে…

অক্টোবর ২১, ২০২৬