বৃহস্পতিবার । আগস্ট ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • দূরত্ব বাড়াবেন না তৃণমূলের সঙ্গে

দূরত্ব বাড়াবেন না তৃণমূলের সঙ্গে

Image

এমপিদের প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয় এমপিদের কাছে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা এবং সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূলের দূরত্ব না বাড়ানোর বিষয়ে সতর্ক করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে গতকাল বিকালে জাতীয় সংসদ ভবনে সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ মনোভাব প্রকাশ করেন। সভায় উপস্থিত একাধিক এমপি বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা সুন্দর ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে থাকবে গণতন্ত্র ও নিরপেক্ষতা, আইনের শাসন, সব মানুষের জানমালের নিরাপত্তা। যার মাধ্যমে দেশে গণতন্ত্র সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক রূপ পাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের পর একই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো বিএনপি সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এই রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আগামীকাল (আজ) ইতিহাসের এক নতুন যাত্রা শুরু হবে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের রাষ্ট্রপতি নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বিএনপি দলীয় সব এমপিকে নিজ দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

সভায় দলের মহাসচিব মির্জা ফখরুলকে আবেগঘন বিদায় এবং স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রীর কঠোর সাংগঠনিক বার্তা-দুই মিলিয়ে দলীয় ঐক্য ও শৃঙ্খলার বিষয়টিই গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী সভায় আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারাই নিজ নিজ সরকারের সময় রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালীসহ গণতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করেছি। কারণ আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্রের পাশাপাশি দেশে গণতন্ত্রকেও সুপ্রতিষ্ঠিত করতে চাই।

তারেক রহমান বলেন, অনেক মূল্য দিয়ে আমরা আজ এ জায়গায় এসেছি। দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা অপরিহার্য। এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনো হাল ছাড়েননি। তাঁকে কারাবন্দি করা হয়েছে অনেক বার। দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে আমাকে (তারেক রহমান) দেশের বাইরে থাকতে হয়েছে। তিনি আজ বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। বিশেষ করে সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। ফলে এ নির্বাচন চ্যালেঞ্জিং। গত সংসদ নির্বাচনে অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচনে যাতে কেউ দলসমর্থিত প্রার্থীর বিরুদ্ধে না যান, সে জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে তাঁকে জয়ী করতে হবে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।              

সংসদীয় দলের সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। পুরো নির্বাচন সরাসরি সম্প্রচার হবে। ফলাফলও লাইভ ঘোষণা করা হবে। আগামীকাল ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ হবে বলেও জানান নূরুল ইসলাম মনি।

Releated Posts

আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ

আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ

সরকারি আয়ের চেয়ে ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন (৪০ লাখ কোটি) ডলারের ঐতিহাসিক রেকর্ড অতিক্রম…

আগস্ট ২০, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। জাতীয় সংসদের অধিবেশন…

আগস্ট ২০, ২০২৬
সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ

সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ

✒️তাপসী রাবেয়া আঁখি বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ অভিপ্রায়ে যে অভিযাত্রা শুরু করেছে, সেখানে স্থানীয় সরকারকে ‘গণতন্ত্র ও…

আগস্ট ২০, ২০২৬
রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব…

আগস্ট ২০, ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের…

আগস্ট ২০, ২০২৬
চটেছেন পূজা চেরী, বললেন ‘আমার এখনো বিয়ে হয়নি’

চটেছেন পূজা চেরী, বললেন ‘আমার এখনো বিয়ে হয়নি’

চটেছেন চিত্রনায়িকা পূজা চেরী। তার বিয়ে নিয়ে মুখরোচক গুজব ও ভিত্তিহীন খবরকে উড়িয়ে দিয়েছেন তিনি। পূজার কথায়, ‘আমার…

আগস্ট ১৮, ২০২৬
ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ৪, আহত ৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ৪, আহত ৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন। মঙ্গলবার…

আগস্ট ১৮, ২০২৬
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী…

আগস্ট ১৮, ২০২৬
অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

✒️বরুন কুমার দাশ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা হাসপাতাল, ব্লাড ব্যাংক, ক্লিনিক ও…

আগস্ট ১৮, ২০২৬