শনিবার । মে ৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

Image

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ‘স্যার’ না ডেকে ভাইয়া ডাকার অনুরোধ জানিয়েছেন। তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সময় তার এই অনুরোধ অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে স্বস্তি ও হাসির আবহ তৈরি করে।

রবিবার সকালে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। আগামী ১৫ থেকে ২০ বছর এই ইয়ুথ ফোর্স দেশকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি হবে। এই সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, শুধু সমস্যা নিয়ে কথা বললে সমাধান আসে না। দেশকে কীভাবে সাজাতে চাই এবং ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে তারা কীভাবে নেতৃত্ব দেবে সেই ভাবনাগুলোই তিনি শুনতে চান।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী প্রশ্ন শুরু করার সময় তাকে স্যার বলে সম্বোধন করেন। তখনই তারেক রহমান হালকা হাসির সঙ্গে বলেন, একটু থামি। আপনারা চাইলে আমাকে ভাইয়া বলতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেলও বলতে পারেন, তবে আঙ্কেল ডাকটা খুব একটা পছন্দ করব না। ভাইয়া বললে ভালো লাগবে।

এরপর ওই শিক্ষার্থী ধন্যবাদ জানিয়ে ভাইয়া সম্বোধন করে প্রশ্ন শুরু করেন। তিনি জানান, ২০২০ সালে মহামারির সময় তারা মাশরুমের ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু পুঁজির সংকটে সেই উদ্যোগ বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ব্যাংক ঋণে জামানতের জটিলতার কারণে তরুণ উদ্যোক্তারা কীভাবে সহায়তা পাবে সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে তারেক রহমান বলেন, দেশে ব্যাংক ঋণের ক্ষেত্রে বাস্তবেই অনেক জটিলতা আছে। বিএনপি নির্বাচিত হলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের সহায়তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পড়ালেখার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর ভাবনাও আছে বলে জানান তিনি।

পরে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তারেক রহমানের শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি জানান, তার হালকা জ্বর আছে।

আরেক প্রশ্নে জলাবদ্ধতা সমস্যা নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ও ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি সমাধানে খাল খনন সবচেয়ে কার্যকর উপায়। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও তিনি জানান।

এই ইয়ুথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

সমাবেশ উপলক্ষে ভোর থেকেই পলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের ঢল নামে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হয় তার বক্তব্য শোনার জন্য। চট্টগ্রাম শেষে বিকেলে ও সন্ধ্যায় ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে একাধিক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সকাল ১১টায় বাংলাদেশ…

মে ৭, ২০২৬
ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য…

মে ৭, ২০২৬
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু

উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু

আজ সকাল ১০.৩০মিনিটে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ…

মে ৭, ২০২৬
ব্যাংক ও নন ব‍্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আস্থার সংকট: কী করবে সরকার, কী করবে সাধারণ মানুষ?

ব্যাংক ও নন ব‍্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আস্থার সংকট: কী করবে সরকার, কী করবে সাধারণ মানুষ?

✒️এম. জি. আর. নাসির মজুমদার বাংলাদেশের আর্থিক খাত আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর…

মে ৭, ২০২৬
ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প

ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক…

মে ৭, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ’র প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ…

মে ৭, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে…

মে ৬, ২০২৬
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার সকালে সচিবালয়ে…

মে ৬, ২০২৬
ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত নির্বাচনে ভোটগণনা শেষে ফল প্রকাশিত হলেও বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এখনো…

মে ৬, ২০২৬
‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান - crd.news