সোমবার । আগস্ট ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

Image

ইরানের তেলবাহী জাহাজে হামলা হলে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও জাহাজে ‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস। 
শনিবার ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এদিকে, ওয়াশিংটন তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়া বা ইরানের জবাবের  জন্য অপেক্ষা করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওমান উপসাগরে দুটি ইরানি তেল ট্যাংকারের ওপর মার্কিন হামলার একদিন পর ইসলামিক রেভল্যুশনারি এক বিবৃতিতে জানায়, ‘ইরানি ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের ওপর যে কোনো হামলার জবাবে এই অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোতে ও শত্রু জাহাজের ওপর কঠোর হামলা চালানো হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছিলেন, ওয়াশিংটনের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব ‘সম্ভবত শুক্রবার রাতেই’ পাওয়া যাবে। 

তবে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান কোনো জবাব পাঠিয়েছে কি না, সে বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানা যায়নি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ প্রকাশিত বিবরণে তিনি বলেন, ‘পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধবিরতি লঙ্ঘনের নানা পদক্ষেপ কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে আরও সন্দেহ তৈরি করেছে।’

বৃহস্পতিবার রাতে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতেও উত্তেজনা দেখা দেয়। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান, যাতে তারা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। 

যুক্তরাষ্ট্র বলছে, তেহরানের এমন নিয়ন্ত্রণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের কাছে যুদ্ধবিরতি বাড়ানোর একটি প্রস্তাব পাঠিয়েছে, যাতে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা চালানো সম্ভব হয়। 
প্রায় ১০ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়।

ফরাসি সংবাদমাধ্যম এলসিআই’র সাংবাদিক মার্গো হাদ্দাদ শনিবার জানিয়েছেন, ট্রাম্প তাকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন, ইরানের জবাব ‘খুব শিগগিরই’ জানা যাবে। 

Releated Posts

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যাবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনতাইয়ের…

আগস্ট ২৪, ২০২৬
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা ও সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।…

আগস্ট ২৪, ২০২৬
আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে যাবজ্জীবন…

আগস্ট ২৪, ২০২৬
ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান 

ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান 

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে দেশটির সরকারের কাছে আহ্বান…

আগস্ট ২৪, ২০২৬
সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে…

আগস্ট ২৪, ২০২৬
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ…

আগস্ট ২৪, ২০২৬
ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

বাংলাদেশ ডাক বিভাগ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে । পাশাপাশি…

আগস্ট ২৪, ২০২৬
পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ…

আগস্ট ২৪, ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এমপির মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের…

আগস্ট ২৪, ২০২৬