রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • সেন্ট মার্টিন খোলার প্রথম দিনে কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ

সেন্ট মার্টিন খোলার প্রথম দিনে কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ

Image

দীর্ঘ ৯ মাস পর ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ ছাড়ার কথা থাকলেও প্রথম দিন সকালে কোনো জাহাজ ছাড়েনি। সরকারি রাত্রিযাপনের বিধিনিষেধ এবং পর্যটক সংকটের কারণে জাহাজ মালিকপক্ষের অনাগ্রহ সৃষ্টি হয়েছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, “সেন্ট মার্টিন কেন্দ্রিক পর্যটনশিল্পকে বাঁচাতে হলে সরকারকে সদয় দৃষ্টি দিতে হবে। দিনে গিয়ে দিনে ফিরে আসা পর্যটকদের জন্য ভোগান্তির কারণে মালিকপক্ষ জাহাজ ছাড়তে আগ্রহী নয়।”

ঢাকার উত্তরা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটক খোরশেদ আলম বলেন, “ইচ্ছে থাকা সত্ত্বেও রাত্রিযাপনের সুযোগ না থাকায় মাত্র এক বা দেড় ঘণ্টার জন্য সেন্ট মার্টিনে যাওয়া সম্ভব নয়। সরকার যেন পর্যটকদের সুবিধা বিবেচনা করে ব্যবস্থা নেন।”

স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, পর্যটন মৌসুমে দ্বীপ ও স্থানীয়দের জীবিকা পর্যটন কর্মকাণ্ডের ওপর নির্ভর করে। পর্যটক না আসায় দ্বীপবাসীরা বিপাকে পড়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ২২ অক্টোবর সেন্ট মার্টিন ভ্রমণে প্রযোজ্য ১২টি নির্দেশনা জারি করেছে। কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি বিধিনিষেধ ও নিয়মাবলী পর্যটকদের সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হলে সেন্ট মার্টিন ভ্রমণ আবারও প্রাণবন্ত হয়ে উঠবে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬