বুধবার । জুন ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

Image

দাবি এনডিটিভির

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর এক মাসও বাকি নেই। এই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট দাঁড়িয়ে আছে এক অস্বস্তিকর পরিস্থিতিতে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে—ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে তারা স্বস্তিবোধ করছে না। তাই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।  

কেন ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে, সেটা পরিষ্কারভাবে জানিয়েছে বোর্ড। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে বিসিবির নতুন দাবিতে আরও একটি নতুন বিষয় যোগ হয়েছে।

এনডিটিভি দাবি করেছে, বিসিবি চাইছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা। এতে শুধু খেলোয়াড় নয়, কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা—সবাই এর অন্তর্ভুক্ত।

আইসিসি তাদের পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছে এবং বিভিন্ন বিকল্প প্রস্তাব করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব বিসিবির ওপরই ছেড়ে দিয়েছে। 

একই সঙ্গে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সূচি ও ভেন্যু পরিবর্তন করা সহজ নয়। সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

Releated Posts

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

শ্রম আইন মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার…

জুন ২৪, ২০২৬
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমানও। …

জুন ২৪, ২০২৬
প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি…

জুন ২৪, ২০২৬
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে…

জুন ২৪, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় বিচ্ছেদ আর দূরত্বের গুঞ্জন তুঙ্গে,…

জুন ২৪, ২০২৬
দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার…

জুন ২৪, ২০২৬
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

জুন ২৪, ২০২৬
‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চেয়ে কংগ্রেসে গৃহীত প্রতীকী প্রস্তাবের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাবকে ‘ভুল…

জুন ২৪, ২০২৬
ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে মঙ্গলবার মার্কিন সিনেটে একটি প্রতীকী প্রস্তাব পাস হয়েছে। তেহরানের…

জুন ২৪, ২০২৬