শনিবার । জুন ২৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • আবারও ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

আবারও ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি গত ১০ মের ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন। অবশ্য নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির অনুরোধ ইসলামাবাদই করেছিল। এশিয়া সফরের শেষ ধাপে আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি এও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ভারত অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি করার সময় ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেন এবং তাঁকে ‘দেখতে সবচেয়ে ভালো মানুষ’ বলে অভিহিত করেছেন।

পাঁচ মাস ধরে ট্রাম্প যেভাবে দাবি করে আসছিলেন, আজও তিনি সেভাবেই বলেছেন, তিনি দুই দেশের মধ্যে কেবল যুদ্ধবিরতিই ঘটাননি, বরং উভয় পক্ষের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করতে অস্বীকৃতি জানিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য ‘পারমাণবিক যুদ্ধ’ থামিয়ে দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এরা দুটি পারমাণবিক রাষ্ট্র…এবং তারা সত্যিই একে অপরের বিরুদ্ধে লড়ছিল। তাই আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে বলি, “আমরা আপনার সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে পারব না…আমরা পারব না।” আপনারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন।’

ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে ভালো মানুষ, তবে তিনি “কঠিন”। কিন্তু আক্ষরিক অর্থে দুই দিন পর তারা (ভারত ও পাকিস্তান) আমাকে ফোন করে বলে, “আমরা বুঝতে পেরেছি” এবং এরপর তারা যুদ্ধ থামিয়ে দেয়।’

ট্রাম্প বিভিন্ন যুদ্ধ বন্ধে নিজেরে ভূমিকার স্বীকৃতি পাওয়ার জন্য অসংখ্যবার চেষ্টা করেছেন। একই সঙ্গে ভারত-পাকিস্তানসহ আরও সাতটি সামরিক সংঘাত থামানোর ক্ষেত্রে কৃতিত্বের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যৌক্তিকতা তুলে ধরেছিলেন। অবশ্য চলতি বছর শান্তি পুরস্কারটি পান ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো।

শুল্ক ও রাশিয়ান তেল নিয়ে অগ্রগতি

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, দুই দেশের মধ্যে চুক্তি কেবল সময়ের অপেক্ষা। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ, ভারতের রাশিয়া থেকে তেল কেনা এবং শুল্ক নিয়ে মতবিরোধের কারণে এই চুক্তির আলোচনা কয়েক মাস ধরে ঝুলে ছিল।

গত সপ্তাহের একটি খবরের পর ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্য এসেছে। ওই খবরে বলা হয়েছিল, চুক্তির তিনটি বড় বাধার মধ্যে দুটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সেই বাধাগুলোর মধ্যে রয়েছে রাশিয়া থেকে ক্রমাগত ছাড়ে ভারতের তেল আমদানি এবং ভারতীয় পণ্যের আমদানির ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক। এই শুল্কের মধ্যে রুশ তেল কেনার জন্য ২৫ শতাংশ ‘জরিমানা’ শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে দুই দেশের মধ্যে আলোচনা থমকে গিয়েছিল। কারণ, ভারত তার মূল্য সংবেদনশীল দুগ্ধ এবং কৃষিপণ্যের বাজারে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দিতে রাজি হয়নি। এটি ভারতের যেকোনো সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক।

তবে গত সপ্তাহে খবর আসে, রাশিয়া থেকে তেল কেনা কমানোর ব্যাপারে ভারত সম্মত হয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র ভারতের শুল্ক কমাতে রাজি হয়েছে। ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে কথা হওয়ার পরই এই সমঝোতা হয়। অবশ্য কোনো পক্ষই শুল্ক কমানো ও তেল কেনার এই সমঝোতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ বা নিশ্চিত করেনি।

এই সমঝোতার ফলে অ-জিনগতভাবে পরিবর্তিত যুক্তরাষ্ট্রের ভুট্টা ও সয়াবিনের আমদানি বাড়তে পারে, যা ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে এই বিশেষ বাণিজ্য আলোচনায় অচলাবস্থার কেন্দ্রে ছিল। চুক্তিতে পর্যায়ক্রমে শুল্ক ও বাজার প্রবেশাধিকারের বিষয়টি পর্যালোচনার প্রক্রিয়াও অন্তর্ভুক্ত হতে পারে।

ভারত ইথানল উৎপাদন বাড়াতে ভুট্টার ওপর ক্রমেই নির্ভরশীল হচ্ছে। কিন্তু এর নিয়ম অনুযায়ী আমদানি করা শস্য থেকে তৈরি ইথানল নিষিদ্ধ এবং জিনগতভাবে পরিবর্তিত খাদ্যশস্যও নিষিদ্ধ। যদিও যুক্তরাষ্ট্রের বেশির ভাগ ভুট্টাই জিনগতভাবে পরিবর্তিত। তবে কিছু কিছু কৃষক অ-জিনগতভাবে পরিবর্তিত জাতও উৎপাদন করেন।

যুক্তরাষ্ট্র ভারতকে ভুট্টা আমদানির অনুমতি দেওয়ার চাপ দিচ্ছে। তারা যুক্তি দিচ্ছে, যুক্তরাষ্ট্রের ভুট্টা থেকে তৈরি ইথানল কেবল পেট্রলের সঙ্গে মেশানোর জন্য ব্যবহার করা হবে, কৃষিবাজারে যাবে না।

অন্যদিকে, সয়াবিন নিয়ে চাপ দেওয়ার কারণ হলো চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধের ফল। ফলে মার্কিন সয়াবিন চীনাদের জন্য খুব ব্যয়বহুল হয়ে উঠেছে। তাই যুক্তরাষ্ট্র তাদের প্রোটিনসমৃদ্ধ পশুখাদ্য থাকা উদ্বৃত্ত সয়াবিন বিশ্বের সবচেয়ে বেশি গবাদিপশু থাকা ভারতে বিক্রি করতে চাইছে।

এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তিকে ভারতের ‘রেড ফ্ল্যাগ’ (গুরুত্বপূর্ণ আপত্তি) অবশ্যই সম্মান করতে হবে। এই রেড ফ্ল্যাগ বলতে তিনি রাশিয়ার তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানার শুল্ককে বুঝিয়েছিলেন।

Releated Posts

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বলেছেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সমর্থন জানায় এবং বাংলাদেশের সাথে…

জুন ২৬, ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।  আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন…

জুন ২৬, ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে…

জুন ২৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজি। আজ চীনের স্থানীয়…

জুন ২৬, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক…

জুন ২৬, ২০২৬
তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ চীনের স্থানীয় সময়…

জুন ২৬, ২০২৬
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার…

জুন ২৬, ২০২৬
নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

জুন ২৬, ২০২৬
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 

পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ…

জুন ২৫, ২০২৬