বুধবার । সেপ্টেম্বর ২৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

Image

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই ফুটবলারকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইংলিশ ক্লাবটি।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, বালেবাকে দলে নিতে ইউনাইটেডের খরচ হচ্ছে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও ৫০ লাখ পাউন্ড বোনাস যোগ হতে পারে। চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় এই চুক্তির মূল্য প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকা।

মাঝমাঠ শক্তিশালী করতে চলতি দলবদলে ইতোমধ্যে আন্দ্রে সান্তোস ও ইউরি তিলেমানসকে দলে নিয়েছে ইউনাইটেড। এবার বালেবার আগমনে কোচ মাইকেল ক্যারিকের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে আশা করছে ক্লাবটি।

২০২৩ সালে ফরাসি ক্লাব লিল থেকে ব্রাইটনে যোগ দেন বালেবা। এরপর প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে ৯২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। ক্যামেরুন জাতীয় দলের হয়েও নিয়মিত খেলছেন এই তরুণ মিডফিল্ডার।

ইউনাইটেডে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বালেবা। তিনি বলেন, স্বপ্নের ক্লাবে যোগ দিতে পারা তাঁর জন্য দারুণ অনুভূতির। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামাকে তিনি বিশেষ সম্মানের বিষয় হিসেবে দেখছেন।

ক্যারিকের সঙ্গে কাজ করার অপেক্ষাতেও রয়েছেন বালেবা। তাঁর মতে, খেলোয়াড় ও কোচ হিসেবে ক্যারিকের অভিজ্ঞতা এবং ফুটবলজ্ঞান তাঁকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সহায়তা করবে।

বালেবাকে পাওয়ার চেষ্টা অবশ্য ইউনাইটেডের পুরোনো। গত গ্রীষ্মে তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল ক্লাবটি। তবে তখন ব্রাইটন ১০ কোটি পাউন্ডের বেশি মূল্য চাওয়ায় আলোচনা থেকে সরে যায় ইউনাইটেড।

এবার অবশ্য তুলনামূলক কম দামে দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে। ফলে দলবদলের শেষ দিকে এসে মাঝমাঠের জন্য বড় অঙ্কের বিনিয়োগ করেই বালেবাকে নিজেদের করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬