নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা। তিনি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফ উদ্দিন জুয়েল ও রেজাউর রহমান ফাহিম।
এ সময় গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপিসহ সংশ্লিষ্ট অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলের আগে বক্তব্যে কামাল জামান মোল্লা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।










