শনিবার । জুন ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • গাজা কখনোই ছাড়বে না ইসরায়েল— প্রতিরক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যে তোলপাড়

গাজা কখনোই ছাড়বে না ইসরায়েল— প্রতিরক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যে তোলপাড়

Image

কখনোই গাজার দখল ছাড়বে না ইসরায়েল। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের বেইত এল বসতিতে নতুন ১২শ’ আবাসন উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। 

কাটজ বলেন, ইসরায়েলি বাহিনী এখন গাজার অনেক গভীরে অবস্থান করছে এবং তারা সেখান থেকে কখনোই সরে যাবে না। বিশেষ করে ২০০৫ সালে উত্তর গাজা থেকে সরিয়ে নেওয়া ইহুদি বসতিগুলো আবারও পুনর্নির্মাণের অঙ্গীকার করেন তিনি। কাটজ জানান, উপযুক্ত সময়ে সেখানে সামরিক-কৃষি আউটপোস্ট তৈরির মাধ্যমে বসতি স্থাপনের কাজ শুরু হবে। এক সময় স্থায়ী বেসামরিক বসতিতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য ইসরায়েলের বর্তমান সরকারি নীতি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের সম্পূর্ণ বিরোধী। নেতানিয়াহু এর আগে বারবার আন্তর্জাতিক মহলে আশ্বস্ত করেছিলেন, গাজা পুনর্দখল বা সেখানে নতুন করে বসতি স্থাপনের কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার শর্তাবলিকেও এই বক্তব্য সরাসরি চ্যালেঞ্জ করেছে। ট্রাম্পের প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে কোনো ধরনের দখলদারিত্ব না চালানোর কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 

কাটজের মন্তব্যের পর দেশি ও বিদেশি রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটসহ অনেক বিরোধী নেতা একে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে উল্লেখ করেছেন।

চরম সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয়েছেন ইসরায়েল কাটজ। পরিস্থিতি সামাল দিতে তার দপ্তর থেকে পরে একটি সংশোধনী বিবৃতি দেওয়া হয়। সেখানে দাবি করা হয়েছে, গাজায় বসতি স্থাপনের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা সরকারের নেই এবং প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যটি শুধুমাত্র নিরাপত্তার প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ এই সময়ে তার এমন উস্কানিমূলক মন্তব্য গাজায় চলমান যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: আরটি

Releated Posts

ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

বিতর্কিত জাহাজ ভাঙা ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের…

জুন ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

জুন ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।আজ বৃহস্পতিবার…

জুন ৪, ২০২৬
‎পানিসম্পদ মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎পানিসম্পদ মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris Van Bomme.…

জুন ৩, ২০২৬
সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি…

জুন ৩, ২০২৬
দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার…

জুন ৩, ২০২৬
দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে…

জুন ৩, ২০২৬
হন্ডুরাসে পাম বাগানে ১৯ শ্রমিক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

হন্ডুরাসে পাম বাগানে ১৯ শ্রমিক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

হন্ডুরাস কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, গত মাসে একটি পাম বাগানে ১৯ জন শ্রমিক হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন…

জুন ৩, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের…

জুন ৩, ২০২৬