রবিবার । অক্টোবর ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার

চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার

Image

চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে আগের মাশুল বহাল রেখে গাড়ি চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। কর্মবিরতিতে ৬টি জাহাজ রপ্তানি পণ্য ছাড়াই বন্দর ছেড়ে যায়। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল স্থগিত থাকবে। পুরোনো মাশুলেই যানবাহন বন্দরে প্রবেশ করতে পারবে। মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  পণ্য বোঝাই না করেই চট্টগ্রাম বন্দর ছাড়ল ৬ জাহাজপণ্য বোঝাই না করেই চট্টগ্রাম বন্দর ছাড়ল ৬ জাহাজ । 

গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় শনিবার থেকে কনটেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ রাখেন মালিক-শ্রমিকরা।

এদিকে কর্মবিরতির কারণে শনি ও রোববার এক হাজার একক কনটেইনার রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ছেড়েছে ৬টি জাহাজ। শনিবার থেকে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ থাকায় বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা। দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দেয় পোর্ট ইউজার্স ফোরাম। 

Releated Posts

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনের অনেকগুলোই ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। প্রায়…

অক্টোবর ২৪, ২০২৬
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই…

অক্টোবর ২৪, ২০২৬
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে তুলতে পরিকল্পিত উন্নয়ন,…

অক্টোবর ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অচলাবস্থায় থাকায় এবং হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায়…

অক্টোবর ২৪, ২০২৬
শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

কুচকির সামান্য চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নর্কিয়া। সিরিজটি এখন ১-১…

অক্টোবর ২৪, ২০২৬
পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলায় কোন রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।…

অক্টোবর ২৪, ২০২৬
নতুন দামে আজকের স্বর্ণের ভরি

নতুন দামে আজকের স্বর্ণের ভরি

দেশের বাজারে সবশেষ শুক্রবার আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮…

অক্টোবর ২৪, ২০২৬
খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা…

অক্টোবর ২৪, ২০২৬
বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।…

অক্টোবর ২৪, ২০২৬