রবিবার । অক্টোবর ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার

জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার

Image

বর্তমান সরকার জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে, যেখানে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দুর্নীতিতে লিপ্ত ছিল।

আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব কথা বলেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণের মাধ্যমে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

পরবর্তীতে কার্য উপদেষ্টা কমিটি ওই ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। ১৫ মার্চ রোববারের অধিবেশন শেষে সংসদ ১৩ দিনের জন্য মুলতবি করা হয় এবং আজ ২৯ মার্চ বিকেল ৩টায় পুনরায় অধিবেশন শুরু হয়।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন, যা সমর্থন করেন হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে তার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

অন্যদিকে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে, যার ফলে দেশের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য খন্দকার মোহাম্মদ আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ৩৭ হাজার পরিবারে কার্ড বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে সারা দেশের মানুষকে এ সুবিধার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ইমামদের জন্য ভাতাও বিতরণ করা হয়েছে এবং আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে।

চট্টগ্রাম-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান তার বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন এবং এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

গত ১৭ বছরের আন্দোলনে জীবন উৎসর্গকারী দলীয় নেতাকর্মী ও জুলাই যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের ফলেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনায় আরও অংশ নেন নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, নাটোর-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল আজিজ এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম আব্দুল মালেক।

Releated Posts

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনের অনেকগুলোই ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। প্রায়…

অক্টোবর ২৪, ২০২৬
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই…

অক্টোবর ২৪, ২০২৬
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে তুলতে পরিকল্পিত উন্নয়ন,…

অক্টোবর ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অচলাবস্থায় থাকায় এবং হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায়…

অক্টোবর ২৪, ২০২৬
শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

কুচকির সামান্য চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নর্কিয়া। সিরিজটি এখন ১-১…

অক্টোবর ২৪, ২০২৬
পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলায় কোন রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।…

অক্টোবর ২৪, ২০২৬
নতুন দামে আজকের স্বর্ণের ভরি

নতুন দামে আজকের স্বর্ণের ভরি

দেশের বাজারে সবশেষ শুক্রবার আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮…

অক্টোবর ২৪, ২০২৬
খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা…

অক্টোবর ২৪, ২০২৬
বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।…

অক্টোবর ২৪, ২০২৬