শনিবার । অক্টোবর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সারাদেশ
  • নারায়ণগঞ্জে পোশাক  শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে পোশাক  শ্রমিকদের সড়ক অবরোধ

Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেতন বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পিএম পোশাক শ্রমিকরা। আজ রবিবার (৯ নভেম্বর) সকালে চৌধুরীবাড়ি এলাকায় পোশাক কারখানা সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, সহকর্মী মাসুম মিয়ার পাঁচ দিনের বেতন কর্তন এবং এ মাসের বেতনও বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত মাসে। পিএম নিটেক্স পোশাক কারখানায় কর্মরত মাসুম মিয়া ব্যক্তিগতভাবে বাইরে থেকে একটি জামা নিয়ে আসেন সেটি ছোট করার জন্য। কাজ শেষে পোশাক কারখানা থেকে বের হওয়ার সময় ইন্সপেকশনে গেঞ্জিটি ধরা পড়ে। এরপর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের পর পাঁচ দিনের বেতন কর্তনের সিদ্ধান্ত দেয়।

কিন্তু চলতি মাসেও তার বেতন বন্ধ রাখা হয় বলে সহকর্মীরা অভিযোগ করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা সকালে পোশাক কারখানার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগামীকাল সোমবার (১০ নভেম্বর) ডিসি অফিসে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে বৈঠক হবে।

স্থানীয়দের মতে, এ ধরনের ছোট ঘটনা থেকে বড় সংঘাত তৈরি হয়। এজন্য এলাকাবাসীকে নিরাপত্তা ঝুঁকিতে থাকতে হয় সবসময়।

শ্রমিক-মালিক উভয়পক্ষেরই শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসা প্রয়োজন।

Releated Posts

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনের অনেকগুলোই ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। প্রায়…

অক্টোবর ২৪, ২০২৬
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই…

অক্টোবর ২৪, ২০২৬
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে তুলতে পরিকল্পিত উন্নয়ন,…

অক্টোবর ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অচলাবস্থায় থাকায় এবং হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায়…

অক্টোবর ২৪, ২০২৬
শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

কুচকির সামান্য চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নর্কিয়া। সিরিজটি এখন ১-১…

অক্টোবর ২৪, ২০২৬
পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলায় কোন রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।…

অক্টোবর ২৪, ২০২৬
নতুন দামে আজকের স্বর্ণের ভরি

নতুন দামে আজকের স্বর্ণের ভরি

দেশের বাজারে সবশেষ শুক্রবার আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮…

অক্টোবর ২৪, ২০২৬
খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা…

অক্টোবর ২৪, ২০২৬
বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।…

অক্টোবর ২৪, ২০২৬