বৃহস্পতিবার । অক্টোবর ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির

Image

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশটি। 

জেরুজালেমে অবস্থান করা পুলিশের দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। এ কারণেই তিনি ফেডারেল পুলিশের একটি উচ্চপর্যায়ের দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মন্ত্রী আরও জানান, ওই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি (ওএসসি) থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের কাজে সহায়তা করছেন।

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, চারজন সদস্য নিয়ে গঠিত দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছায়। তাদের মূল দায়িত্ব হল- ফিলিস্তিনি বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে জার্মানির অবদান আরও বাড়ানো। গত ১৫ বছর ধরে এই ক্ষেত্রে জার্মান পুলিশের সহায়তা অব্যাহত রয়েছে।

ইইউ মিশন

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন ‘ইইউবিএএম রাফাহ’ ২০২৫ সালের শুরু থেকে আবারও সক্রিয় হয়েছে। এর প্রধান কাজ হলো, গাজা উপত্যকা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখা। যদিও বর্তমানে এটি স্ট্যান্ডবাই অবস্থায় আছে।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি বর্তমানে এ মিশনে দু’জন পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে, যারা ইসরায়েলের রামাত গান এলাকায় অবস্থান করছেন। সেখান থেকেই মিশনের সমন্বয় ও প্রশাসনিক কাজ পরিচালিত হচ্ছে।

এছাড়া, ইইউপল কপস মিশনে জার্মান অংশগ্রহণ আগামী জানুয়ারিতে পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই মিশনের উদ্দেশ্য, পশ্চিম তীরের ফিলিস্তিনি পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। শেষবার এক জার্মান পুলিশ কর্মকর্তা গত অক্টোবরের শেষ পর্যন্ত এই মিশনে নিয়োজিত ছিলেন।

এদিকে, গাজা উপত্যকায় চলমান স্থিতিশীলতা প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বর্তমানে তিনজন জার্মান সামরিক কর্মকর্তা মোতায়েন রয়েছেন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই কর্মকর্তারা মার্কিন নেতৃত্বাধীন সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারের (সিএমসিসি) অধীনে কাজ করছেন। তারা ইউনিফর্ম পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করলেও পুরোপুরি নিরস্ত্র।

Releated Posts

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক…

অক্টোবর ১৪, ২০২৬
এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা…

অক্টোবর ১৪, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত…

অক্টোবর ১৪, ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। তিনি আজ সকালে…

অক্টোবর ১৪, ২০২৬
কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩…

অক্টোবর ১৩, ২০২৬
ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে ওয়াশিংটনকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুতি বিদ্রোহীদের এক নেতা। ইয়েমেনে…

অক্টোবর ১৩, ২০২৬
ধর্মের ভিত্তিতে নয়, সবার নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ধর্মের ভিত্তিতে নয়, সবার নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন…

অক্টোবর ১৩, ২০২৬
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধি-নিষেধের কারণে এখন পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি…

অক্টোবর ১৩, ২০২৬
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন :৪ প্রতিষ্ঠান নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চুলছেঁড়া বিশ্লেষন চলছে

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন :৪ প্রতিষ্ঠান নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চুলছেঁড়া বিশ্লেষন চলছে

বাংলাদেশ যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার প্রস্তুতি নিচ্ছে, তখন দ্বিতীয় একটি প্যাসেঞ্জার গ্রাউন্ড হ্যান্ডলার…

অক্টোবর ১২, ২০২৬