রবিবার । এপ্রিল ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বাঘায় জমি দখলকে কেন্দ্র করে ৩ জন গুলিবিদ্ধ, নিহত ১

বাঘায় জমি দখলকে কেন্দ্র করে ৩ জন গুলিবিদ্ধ, নিহত ১

Image

রাজশাহীর বাঘা উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার খানপুর পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমান মন্ডল (৪০)। 

গুলিবিদ্ধ অন্যরা হলেন- মনতাজ মন্ডল (৩৫), নাজমুল মন্ডল (২৮) ও রাকিব মন্ডল (২২)। গুরুতর আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পর থেকে খানপুর পদ্মার চরাঞ্চলের প্রায় দুই বিঘা জমি নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাকন বাহিনীর সঙ্গে বাঘার মনতাজ মন্ডল গ্রুপের দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে মনতাজ মন্ডল ও তার সহযোগীরা জমিতে খড় কাটতে গেলে দুপুরের দিকে কাকন বাহিনীর ১০–১৫ জনের একটি সশস্ত্র দল সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল বলেন, গুলিবিদ্ধ চারজনের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে আমান মন্ডলকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনা স্থল-সহ বাঘা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ছিলো। এ বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। আহত পক্ষ তাদের রুগী নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Releated Posts

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদেরশাস্তির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদেরশাস্তির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দীঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির…

এপ্রিল ১১, ২০২৬
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল 

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল 

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের…

এপ্রিল ১১, ২০২৬
‘মেক অর ব্রেক’ চ্যালেঞ্জ নিয়ে ইসলামাবাদে টানটান উত্তেজনা

‘মেক অর ব্রেক’ চ্যালেঞ্জ নিয়ে ইসলামাবাদে টানটান উত্তেজনা

দীর্ঘ টানা ৩৯ দিন হামলা-পাল্টা হামলায় অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি…

এপ্রিল ১১, ২০২৬
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে চলমান দুই দেশের আলোচনার আগে…

এপ্রিল ১১, ২০২৬
পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

 ✒️শায়খ আহমাদুল্লাহ মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতিতে স্বভাবতই বিভিন্ন উৎসব, আনন্দ ও উদ্যাপনের উপলক্ষ্য থাকে। ইসলাম মানুষের স্বভাবত…

এপ্রিল ১১, ২০২৬
আজ প্রতি ভরি স্বর্ণের মূল্য কত ?

আজ প্রতি ভরি স্বর্ণের মূল্য কত ?

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম…

এপ্রিল ১১, ২০২৬
আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

এপ্রিল ১১, ২০২৬
চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের…

এপ্রিল ১১, ২০২৬
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে, তা এক কথায় জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটি…

এপ্রিল ১১, ২০২৬
বাঘায় জমি দখলকে কেন্দ্র করে ৩ জন গুলিবিদ্ধ, নিহত ১ - crd.news