রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • তথ্য - প্রযুক্তি
  • বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

Image

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’ সিস্টেমের যাত্রা শুরু হলো। শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন পার্টনার গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) এবং বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন ব্যাবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প ও বানিজ্য খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা উপস্থিত ছিলেন।

গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড মূলত দেশের স্বনামধন্য লিভেঞ্জা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা গত ২৫ বছর ধরে গার্মেন্টস অ্যাকসেসরিজ, ইলেকট্রিক ভেহিকেলস, অটোমোবাইলস, মেডিকেল অ্যাকসেসরিজ, সোলার এবং এসি নিয়ে সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে লেসো সোলারের একমাত্র ‘ন্যাশনাল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ হিসেবে দায়িত্ব পেয়েছে।

এদিকে ২০১৩ সালে প্রতিষ্ঠিত জিরো টেকনোলজি একটি বৈশ্বিক এইচভ্যাক সলিউশনস প্রদানকারী প্রতিষ্ঠান, যারা বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ১০০০-এর বেশি সফল প্রকল্প বাস্তবায়ন করেছে। আবাসিক ও শিল্প খাতের জন্য তাদের ভিআরএফ, ভেন্টিলেশন ও কন্ট্রোল সিস্টেম বিশ্বজুড়ে জ্বালানি-দক্ষ এয়ার কন্ডিশনিং সলিউশন হিসেবে স্বীকৃত।

২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে লেসো সোলার সৌর প্যানেল, ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম উৎপাদন এবং সমন্বিত সোলার এনার্জি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে তাদের বিক্রয় ও সেবা নেটওয়ার্ক বিস্তৃত। উন্নত প্রযুক্তি ও কাস্টমাইজড সল্যুশনের মাধ্যমে তারা আবাসিক থেকে বৃহৎ বাণিজ্যিক প্রকল্প পর্যন্ত নির্ভরযোগ্য ও শক্তি-দক্ষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা সরবরাহ করে থাকে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই। তবে দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্বচ্ছতা জরুরি, যা বিএনপির ভিশনেও গুরুত্ব পেয়েছে। লেসো সোলার এবং জিরো টেকনোলজির মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের আগমন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে একটি টেকসই, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক জ্বালানি ব্যবস্থাই হবে বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি।

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ও প্রযুক্তি দেশে আসা ইতিবাচক উদ্যোগ। উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, পাশাপাশি সরকারকে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনূর তার বক্তব্যে বলেন, “লিভেঞ্জা গ্রুপের দীর্ঘ ২৫ বছরের ব্যবসায়িক ঐতিহ্য এবং গ্রিনারি এনার্জি সলিউশনস-এর আন্তর্জাতিক অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা বাংলাদেশের জ্বালানি খাতে একটি টেকসই পরিবর্তন আনতে চাই। আমরা অত্যন্ত গর্বিত যে, লেসো এবং জিরো টেকনোলজির মতো বিশ্বসেরা উদ্ভাবনী সমাধানগুলো আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল পণ্য সরবরাহ করা নয়, বরং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের শিল্পকারখানা ও বাণিজ্যিক ভবনগুলোর বিদ্যুৎ খরচ কমিয়ে সেগুলোকে আরও লাভজনক এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা। বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমাদের এই সোলার এবং স্মার্ট এইচভিএসি সলিউশনগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, নবায়নযোগ্য জ্বালানির এই প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কার্বন নিঃসরণ কমাতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

ক্রেতারা বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের পণ্যগুলো অনলাইনে অর্ডারের পাশাপাশি সারা দেশে ৭০ টিরও বেশি ডিলার আউটলেট থেকে সংগ্রহ করতে পারবেন।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬