সোমবার । মে ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বিএনপি ক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে জাতীয় সংসদে আইনগত ব্যবস্থা: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে জাতীয় সংসদে আইনগত ব্যবস্থা: সালাহউদ্দিন আহমদ

Image

বিএনপি ক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহতে বিশ্বাস করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলে গিয়েছেন— আমি আখেরি নবী। আমার পরে কোনো রাসুল আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নেই… যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পুনর্বহাল করা হবেও জানান সালাউদ্দিন আহমদ।

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন, যা এখনো বহাল আছে। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেটা সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস—সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আট এর মধ্যে, সেটা তুলে দেওয়া হয়েছে। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব।

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে উত্থাপিত সব দাবি-দাওয়া, বিশেষ করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে আইনানুগভাবে কার্যকর করার প্রতিশ্রুতি দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন… আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি-দাওয়া আছে, আমরা সব দাবি-দাওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

সব দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার এবং জাতীয় সংসদে সহযোগিতা করার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ।

Releated Posts

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার (২৪ মে) সকাল ৭টা থেকে…

মে ২৪, ২০২৬
পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানি অপচয় রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের পানি সরবরাহকারী এক কোম্পানি। ‘টেমস…

মে ২৪, ২০২৬
কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে…

মে ২৪, ২০২৬
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা…

মে ২৪, ২০২৬
ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যার মধ্যে ছয় জেলায়…

মে ২৪, ২০২৬
বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি…

মে ২৪, ২০২৬
সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯…

মে ২৪, ২০২৬
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের মামলায় ঘাতক সোহেল রানা ও তার…

মে ২৪, ২০২৬
ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

‘লাখ লাখ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা, এটা একটু চ্যালেঞ্জ’ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সকাল থেকে আমি…

মে ২৪, ২০২৬