রবিবার । মে ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি

এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি

Image

শনিবার (২ মে) এক বিবৃতিতে দেশব্যাপী বিশাল সমাবেশগুলোর কথা উল্লেখ করেছে আইআরজিসি, বিশেষ করে সম্প্রতি অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজা (আঃ)-এর জন্মবার্ষিকীতে আয়োজিত সমাবেশ এবং দেশব্যাপী ‘জানফাদা-ই-ইরান’ (ইরানের জন্য ত্যাগ) ক্যাম্পেইনের কথা, যেখানে লাখ লাখ মানুষ শত্রুদের বিরুদ্ধে দেশকে জীবন দিয়ে রক্ষা করার প্রস্তুতি প্রকাশ করে নাম লিখিয়েছেন।

দেশব্যাপী সমাবেশগুলোকে ‘মহাকাব্যিক ও নজিরবিহীন’ বলে অভিহিত করেছে আইআরজিসি। উল্লেখ করেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সবশেষ বিনা উসকানির আগ্রাসনের পুরো ৪০ দিনব্যাপী সময়জুড়ে এই বিক্ষোভগুলো অব্যাহত ছিল এবং এখনও চলছে।

দেশব্যাপী এই অংশগ্রহণকে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি আগ্রাসনের প্রাথমিক পর্যায়ে পূর্ববর্তী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন (সর্বোচ্চ নেতা হিসেবে)।

আইআরজিসি উল্লেখ করেছে, এই সর্বব্যাপী অংশগ্রহণ ‘জাতীয় ঐক্যের এক ব্যতিক্রমী প্রদর্শনী এবং পৈশাচিক আমেরিকান-জায়নবাদী শত্রুর বিরুদ্ধে এক শক্তিশালী দেশপ্রেমিক প্রতিরক্ষা গড়ে তুলেছে।’

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ইমাম রেজা (আঃ)-এর জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত সমাবেশগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, যা ‘বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে শত্রুকে চেনা, পরিস্থিতি মূল্যায়ন করা এবং নিজেদের কর্তব্য অনুধাবন করার ক্ষেত্রে ইরানি জনগণের অন্তর্দৃষ্টির প্রতিফলন’ হিসেবে কাজ করেছে।

শত্রুর মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধকে উপেক্ষা করে সমাবেশগুলোতে অংশগ্রহণের জন্য ইরানি জাতির প্রশংসা করে আইআরজিসি বলেছে, দেশব্যাপী এই সহনশীলতার প্রদর্শন ‘জাতির ঐতিহাসিক স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে’।

আইআরজিসি জাতিকে অবিচলভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছে, এই সমাবেশ ও একই সাথে দেশের সক্ষম সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরক্ষাই হলো ‘এই সভ্যতার পবিত্র প্রতিরক্ষায় চূড়ান্ত বিজয়ের’ চাবিকাঠি।

Releated Posts

দু’দিনে ১৫২ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না কাউকে: ডিএমপি কমিশনার

দু’দিনে ১৫২ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না কাউকে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, দু’দিনে তালিকাভুক্ত ৫৮ জন এবং তালিকা বহির্ভূত ৯৪ জন…

মে ৩, ২০২৬
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

সিলেটে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার…

মে ৩, ২০২৬
‘সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি’

‘সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি’

ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি; এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার…

মে ৩, ২০২৬
আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, সুস্থতার জন্য চাইলেন দোয়া

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, সুস্থতার জন্য চাইলেন দোয়া

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও শারীরিক অসুস্থতার কবলে পড়েছেন। শনিবার (২ মে) তার…

মে ৩, ২০২৬
কী আছে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাবে?

কী আছে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাবে?

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ১৪ দফার একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে পাঠানো এই…

মে ৩, ২০২৬
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। আজ সকালে রাজধানীর ওসমানী…

মে ৩, ২০২৬
পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি - crd.news