শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়: স্কালোনি

বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়: স্কালোনি

Image

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। তবে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে নারাজ বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার রাতে অনুষ্ঠিত ড্র-তে নিজেদের গ্রুপ প্রতিপক্ষ জানার পর তিনি বলেন, “বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়। আমাদের ম্যাচগুলো খেলতে হবে এবং আমরা কোনো কিছু হালকাভাবে নিচ্ছি না।”

এইবার ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ড্র অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি বহন করে হাজির হয়েছিলেন স্কালোনি নিজেই।

স্কালোনি বলেন, “মাঠে আমরা নিজেদের সর্বোচ্চ ঢেলে দেব, যেমনটা গত বিশ্বকাপেও করেছিলাম। কখনও কোনো বল ছেড়ে দেব না।”

তিনি আলজেরিয়ার দলটিকে তুলনামূলকভাবে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন। বলেন, “আলজেরিয়ান কোচকে আমি চিনি। তিনি আমার কোচ ছিলেন লাজিওতে। তাদের দলও ভালো ফুটবলারদের নিয়ে গড়া।” অস্ট্রিয়াকে প্রশংসা করে বলেন, “বাছাইপর্বে তারা দুর্দান্ত খেলেছে, তাই কঠিন প্রতিপক্ষ।” জর্ডানের ব্যাপারে বলেন, “সবচেয়ে কম ধারণা আছে, তবে কোনো কিছুই হালকাভাবে নেওয়া যাবে না।”

গ্রুপ পর্ব পেরোলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ রাউন্ড অব ৩২-এ হতে পারে স্পেন বা উরুগুয়ে, তবে স্কালোনি এখনই তা নিয়ে ভাবতে চান না। তিনি বলেন, “যা আসবে, তা-ই মোকাবিলা করতে হবে। বাস্তবতার সঙ্গে লড়াই করাই এখন আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে বিশ্বসেরার মঞ্চে।

Releated Posts

দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। দেশের স্বার্থে আমাদের সবার সতর্ক…

এপ্রিল ১৬, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি : পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি : পাকিস্তান

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের…

এপ্রিল ১৬, ২০২৬
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে।…

এপ্রিল ১৬, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।…

এপ্রিল ১৬, ২০২৬
ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’: সরকারি সূত্র

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’: সরকারি সূত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের নেতাদের মধ্যে বৃহস্পতিবার আলোচনার ঘোষণা দিলেও, ইসরাইলের সঙ্গে এমন কোনো আসন্ন…

এপ্রিল ১৬, ২০২৬
রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

রাশিয়ার নতুন করে চালানো হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।  গত…

এপ্রিল ১৬, ২০২৬
ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বুধবার একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে ১১ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে। …

এপ্রিল ১৬, ২০২৬
বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

জেলার সারিয়াকান্দি উপজেলায় মজুত করা প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে পৌর…

এপ্রিল ১৬, ২০২৬
জাতিসংঘ সিপিডি-৫৯ অধিবেশনে গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ সিপিডি-৫৯ অধিবেশনে গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান বাংলাদেশের

গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক ডিজিটাল বিভাজন কমাতে সমন্বিত…

এপ্রিল ১৬, ২০২৬
বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়: স্কালোনি - crd.news