মঙ্গলবার । মে ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

বেতন বাড়ল নারী ক্রিকেটারদের

Image

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের মাসিক বেতন বাড়ছে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত। আগে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা।

এখন তা বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে।

‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা আগে ৭০ হাজার টাকা পেতেন, এখন থেকে পাবেন ৯৫ হাজার। আর ‘ডি’ ক্যাটাগরিতে বেতন বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা, যা আগে ছিল ৬০ হাজার।

এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য অতিরিক্ত ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন স্বর্ণা আক্তার।

আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে সুযোগ পেলে তারা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন। 

Releated Posts

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা…

মে ১০, ২০২৬
ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের তেলবাহী জাহাজে হামলা হলে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও জাহাজে ‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের…

মে ১০, ২০২৬
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি…

মে ১০, ২০২৬
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ১০, ২০২৬
ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

যুদ্ধ শুরুর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে, ইরান এখনো তার প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০…

মে ৯, ২০২৬
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে…

মে ৯, ২০২৬
আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ শনিবার (৯ মে) প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা…

মে ৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সকাল ১১টায় বাংলাদেশ…

মে ৭, ২০২৬
ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য…

মে ৭, ২০২৬
বেতন বাড়ল নারী ক্রিকেটারদের - crd.news