রবিবার । অক্টোবর ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • মেক্সিকোতে হারিকেন পোলোর আঘাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লোকজনকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে

মেক্সিকোতে হারিকেন পোলোর আঘাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লোকজনকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে

Image

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু এলাকায় সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে হারিকেন পোলো আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে সমুদ্রের পানি উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ উপচে পড়ায় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ক্যাটাগরি-৩ মাত্রার এই ঝড় চলতি বছরের মৌসুমে স্থলভাগে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা সৃষ্টি করা এল নিনো আবহাওয়াজনিত কারণে ঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, পোলো বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণাঞ্চল অতিক্রম করার সময় প্রচণ্ড বৃষ্টি ও হারিকেন-গতির বাতাস বয়ে আনতে পারে।

মেক্সিকোর কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পোলোর গতিপথে থাকা বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের প্রায় ৬ হাজার মানুষের ছোট মৎস্যবন্দর পুয়ের্তো সান কার্লোসে প্রবল বাতাসে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। উপকূলের কাছাকাছি ঢেউও অনেক বেড়ে গেছে।

এএফপির প্রতিবেদকেরা জানান, শহরটির কয়েকটি স্থানে বালুর তৈরি প্রতিরক্ষা বাঁধ ইতোমধ্যে সমুদ্রের পানির তোড়ে ভেঙে গেছে। ফলে রাস্তায় পানি ঢুকে পড়েছে।

শহরটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রবল বাতাসে খেজুরগাছগুলো প্রচণ্ডভাবে দুলতে থাকে।

৫৩ বছর বয়সী হুয়ান ম্যানুয়েল সারাবিয়া  নিজের বাড়ির সামনের অংশ কাঠ দিয়ে বন্ধ করে দিয়েছেন।

তিনি এএফপিকে বলেন, ‘ঝড়টিএটি পুরো শক্তি নিয়েই আসছে।’

পুয়ের্তো সান কার্লোসে সেনাসদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের তাদের সাধারণ কাঠের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান।

তবে সালভাদর পালমা যেতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি সব সময় হারিকেনের সময় এখানে থেকেছি, আমার কখনো কিছু হয়নি। আমি ঈশ্বরের ওপর আস্থা রাখি।’

সাত সদস্যের পরিবারের সঙ্গে এখানেই তিনি বেশি নিরাপদ বোধ করেন বলেও জানান।

Releated Posts

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনের অনেকগুলোই ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। প্রায়…

অক্টোবর ২৪, ২০২৬
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই…

অক্টোবর ২৪, ২০২৬
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে তুলতে পরিকল্পিত উন্নয়ন,…

অক্টোবর ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অচলাবস্থায় থাকায় এবং হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায়…

অক্টোবর ২৪, ২০২৬
শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

কুচকির সামান্য চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নর্কিয়া। সিরিজটি এখন ১-১…

অক্টোবর ২৪, ২০২৬
পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলায় কোন রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।…

অক্টোবর ২৪, ২০২৬
নতুন দামে আজকের স্বর্ণের ভরি

নতুন দামে আজকের স্বর্ণের ভরি

দেশের বাজারে সবশেষ শুক্রবার আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮…

অক্টোবর ২৪, ২০২৬
খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা…

অক্টোবর ২৪, ২০২৬
বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।…

অক্টোবর ২৪, ২০২৬