মঙ্গলবার । মে ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্রাইম ওয়াচ
  • রংপুরে নারী ও শিশু নির্যাতন, হত্যাসহ ৩ মাসে ৮৯৯টি অপরাধ, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

রংপুরে নারী ও শিশু নির্যাতন, হত্যাসহ ৩ মাসে ৮৯৯টি অপরাধ, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

Image

রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসন ও সুধীজনরা। গত তিন মাসে রংপুর নগরীসহ জেলার আট উপজেলায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, খুনসহ মোট ৮৯৯টি অপরাধ সংঘটিত হয়েছে। গড়ে প্রতিমাসে প্রায় ৩০০টি করে অপরাধ ঘটেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

তিনি জানান, গত তিন মাসে ৩৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া প্রতি মাসে গড়ে ১২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে।

উপস্থাপিত তথ্যে জানা যায়, নভেম্বর মাসে জেলায় দুটি হত্যাকাণ্ড ঘটে। এ মাসে ২০টি চুরি, দুটি সিঁধেল চুরি এবং তিনটি অপহরণের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাইরে। এছাড়া সাতজন ধর্ষণের শিকার হন। নভেম্বর মাসে মোট অপরাধ সংঘটিত হয়েছে ২৮২টি।

অক্টোবর মাসে জেলায় পাঁচজন খুন হন। এ সময় ৩২টি চুরি, তিনটি সিঁধেল চুরি, তিনটি অপহরণ এবং একটি ডাকাতির ঘটনা ঘটে। নারী ও শিশু নির্যাতনের শিকার হন ৪১ জন। এ মাসে মোট ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে ২০টি উপজেলা পর্যায়ে সংঘটিত হয়। অক্টোবরে মোট অপরাধের সংখ্যা ছিল ৩১৩টি।

সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ছয়টি হত্যাকাণ্ড ঘটে। এ সময় ৩৫টি চুরি, চারটি অপহরণ এবং ৯ জন ধর্ষণের শিকার হন। নারী নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন। সেপ্টেম্বর মাসে মোট অপরাধ সংঘটিত হয়েছে ৩০৪টি।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

Releated Posts

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা…

মে ১০, ২০২৬
ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের তেলবাহী জাহাজে হামলা হলে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও জাহাজে ‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের…

মে ১০, ২০২৬
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি…

মে ১০, ২০২৬
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ১০, ২০২৬
ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

যুদ্ধ শুরুর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে, ইরান এখনো তার প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০…

মে ৯, ২০২৬
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে…

মে ৯, ২০২৬
আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ শনিবার (৯ মে) প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা…

মে ৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সকাল ১১টায় বাংলাদেশ…

মে ৭, ২০২৬
ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য…

মে ৭, ২০২৬
রংপুরে নারী ও শিশু নির্যাতন, হত্যাসহ ৩ মাসে ৮৯৯টি অপরাধ, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ - crd.news