সোমবার । মে ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • রাজশাহীতে ছাত্রলীগ আখ্যা দিয়ে তিন শিক্ষার্থীর উপর হামলা

রাজশাহীতে ছাত্রলীগ আখ্যা দিয়ে তিন শিক্ষার্থীর উপর হামলা

Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইট সংলগ্ন একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার সময় ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মুখোশধারী একদল ব্যক্তির হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলা ক্যান্টিনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা দেশি অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর মধ্যরাতে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা দোষীদের শাস্তির দাবিতে কাজলা গেইটে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আহত তিন শিক্ষার্থী হলেন— ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের আল ফারাবী, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তাহমিদ আহমেদ বখশী, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজ রহমান।

এর মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য, রাত ১১টার দিকে ফারাবী ও কয়েকজন শিক্ষার্থী কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এসময় ১০–১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাঁধা এবং হেলমেট পরিহিত একটি দল রেস্তোরাঁয় প্রবেশ করে। তারা কারও ছবি দেখিয়ে খোঁজ নিতে থাকেন এবং কিছুক্ষণ পরই এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলাকারীদের হাতে হাতুড়ি, রড, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, মুখে কাপড় বেঁধে এবং হেলমেট পরে কয়েকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় পুলিশের কার্যক্রম সন্তোষজনক ছিল না।

উদ্ধার হওয়ার পর শিক্ষার্থী তাহমিদ আহমেদ বখশী বলেন, রেস্তোরাঁর সামনে আমাকে পিটিয়ে রিকশায় তুলে সুইট মোড়ের দিকে নিয়ে যায়। পরে অন্ধকার জায়গায় বসিয়ে বিভিন্ন প্রশ্ন করে। এরমধ্যে একটি ফোন আসে এবং কেউ বলে, ‘আসলটাকে পেয়েছি।’ আমি বলি যে আমি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নই। পরে তারা আমাকে কাজলার মোল্লা স্কুলের কাছে ফেলে চলে যায়। মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি।

আহত শিক্ষার্থী মিনহাজ রহমান বলেন, আমি ক্যান্টিনে খাবার নিতে গিয়েছিলাম। এসময় কয়েকজন একজনকে মারধর শুরু করলে আমি ঠেকাতে গেলে আমাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ঘটনার বিষয়ে পুলিশ অভিযানে নেমেছে। পরে বিস্তারিত জানানো হবে।

Releated Posts

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি…

মে ১৩, ২০২৬
এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল…

মে ১৩, ২০২৬
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর…

মে ১৩, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ…

মে ১৩, ২০২৬
এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন…

মে ১৩, ২০২৬
হামের টিকার তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকার তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে কে দোষ করেছে, সেটা খোঁজার…

মে ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ…

মে ১৩, ২০২৬
ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী…

মে ১২, ২০২৬
ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা…

মে ১০, ২০২৬