সোমবার । মে ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • রামপুরায় ২৮ জনকে হত্যার মামলা: চার আসামির অভিযোগ গঠনে শুনানি ৪ ডিসেম্বর

রামপুরায় ২৮ জনকে হত্যার মামলা: চার আসামির অভিযোগ গঠনে শুনানি ৪ ডিসেম্বর

Image

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার বিজিবির সাবেক দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ৪ ডিসেম্বর শুনানি হবে।

সোমবার এই মামলায় গ্রেফতার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। এ সময় বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল শুনানির এই দিন ধার্য করেন।

সঙ্গে এই মামলায় পলাতক দুই আসামির জন্য একজন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন। পলাতক আসামিরা হলেন, ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। এ সময় অনান্য প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সকালে ঢাকা সেনানিবাসে স্থাপিত সাময়িক কারাগার থেকে বিশেষ প্রিজন ভ্যানে করে আসামি দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ সময় ট্রাইব্যুনাল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণজুড়ে সেনা, পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যদের বিপুলসংখ্যক উপস্থিতি দেখা যায়।

গত বছরের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নিহত হন ২৮ জন। আহত হন আরও অনেকে। 

রামপুরার ওই ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া, এই মামলার অন্য আসামিদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

Releated Posts

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার (২৪ মে) সকাল ৭টা থেকে…

মে ২৪, ২০২৬
পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানি অপচয় রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের পানি সরবরাহকারী এক কোম্পানি। ‘টেমস…

মে ২৪, ২০২৬
কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে…

মে ২৪, ২০২৬
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা…

মে ২৪, ২০২৬
ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যার মধ্যে ছয় জেলায়…

মে ২৪, ২০২৬
বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি…

মে ২৪, ২০২৬
সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯…

মে ২৪, ২০২৬
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের মামলায় ঘাতক সোহেল রানা ও তার…

মে ২৪, ২০২৬
ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

‘লাখ লাখ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা, এটা একটু চ্যালেঞ্জ’ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সকাল থেকে আমি…

মে ২৪, ২০২৬