বৃহস্পতিবার । জানুয়ারি ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • শাহবাগ অবরোধ তুলে নিল ৫ কলেজের শিক্ষার্থীরা

শাহবাগ অবরোধ তুলে নিল ৫ কলেজের শিক্ষার্থীরা

Image

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে—এমন অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় প্রায় এক ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দিয়েছেন পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে তারা মোড়টি অবরোধ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি হলে সংশ্লিষ্ট কলেজগুলোর উচ্চমাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে এবং কলেজগুলোর বহু বছরের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। তারা বলেন, স্কুলিং মডেল বাতিল করে বর্তমান উচ্চমাধ্যমিক কাঠামো বহাল রাখতে হবে; নইলে আরও কঠোর কর্মসূচিতে নামবেন।

বেলা ১১টার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা প্রথমে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে এসে প্রধান সড়ক অবরোধ করেন।

এদিকে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নেমেছেন সাত সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। তারা দুপুর ১২টার দিকে শিক্ষাভবন মোড়ে অবরোধে যোগ দেন। তাদের এক দফা দাবি—অবিলম্বে অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত আইন প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশে এখনো অগ্রগতি নেই। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

Releated Posts

গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ- তারেক রহমান

গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ- তারেক রহমান

সবাইকে নিয়ে আগামী দিনের নতুন ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন,…

জানুয়ারি ২২, ২০২৬
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছিল আইসিসি। এ নিয়ে আজ আজ (বৃহস্পতিবার)…

জানুয়ারি ২২, ২০২৬
আমাদের অবশ্যই সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে হবে : মির্জা আব্বাস

আমাদের অবশ্যই সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে হবে : মির্জা আব্বাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির…

জানুয়ারি ২২, ২০২৬
কেউ কেউ ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান

কেউ কেউ ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি…

জানুয়ারি ২২, ২০২৬
তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চায় গুরুত্বারোপ তারেক রহমানের

তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চায় গুরুত্বারোপ তারেক রহমানের

গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, স্থানীয় সরকারব্যবস্থা থেকেই গণতান্ত্রিক চর্চা কার্যকর করতে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান…

জানুয়ারি ২২, ২০২৬
ভোটের প্রচারে প্রথম দিনে সাত জেলায় সমাবেশ করবেন তারেক রহমান

ভোটের প্রচারে প্রথম দিনে সাত জেলায় সমাবেশ করবেন তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই ছয়টি…

জানুয়ারি ২১, ২০২৬
দেশে অতিরিক্ত ব্যাংকের কারণে জটিলতা ও ব্যয় বেড়েছে : গভর্নর

দেশে অতিরিক্ত ব্যাংকের কারণে জটিলতা ও ব্যয় বেড়েছে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই তা যথেষ্ট হতো। কিন্তু…

জানুয়ারি ২১, ২০২৬
হাইকোর্টে রিট খারিজ, নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী

হাইকোর্টে রিট খারিজ, নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান…

জানুয়ারি ২১, ২০২৬
মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি- তারেক রহমান

মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি- তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। তিনি বলেন, আমি জিয়াউর…

জানুয়ারি ২১, ২০২৬
শাহবাগ অবরোধ তুলে নিল ৫ কলেজের শিক্ষার্থীরা - crd.news