মঙ্গলবার । মে ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • প্রবাস
  • সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Image

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিফাত সরকার (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ জয়নাল সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ফুজাইরার দিব্বা আল ফুজাইরা এলাকায় অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু আরেক প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রিফাত গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। তিনি ফুজাইরার আল ফুকেট মার্কেটে একটি ফলের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

ফুজাইরা পুলিশের জেনারেল কমান্ডের ট্রাফিক ও পেট্রোলস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার সালেহ মোহাম্মদ আবদুল্লাহ আল ধানানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দিব্বা এলাকার একটি ড্রাইভিং ইনস্টিটিউটের কাছে রাস্তা পারাপারের সময় একজন আমিরাতি নাগরিকের চালিত গাড়ি রিফাত সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ অপারেশন রুম থেকে ট্রাফিক টহল দল ও ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তার মরদেহ দিব্বা আল ফুজাইরা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ পথচারীদের নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, অননুমোদিত স্থান দিয়ে রাস্তা পারাপার প্রাণঘাতী ঝুঁকি বাড়ায়।

Releated Posts

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা…

মে ১০, ২০২৬
ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

ইরানের তেলবাহী জাহাজে হামলা হলে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও জাহাজে ‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের…

মে ১০, ২০২৬
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি…

মে ১০, ২০২৬
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ১০, ২০২৬
ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

যুদ্ধ শুরুর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে, ইরান এখনো তার প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০…

মে ৯, ২০২৬
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে…

মে ৯, ২০২৬
আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ শনিবার (৯ মে) প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা…

মে ৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সকাল ১১টায় বাংলাদেশ…

মে ৭, ২০২৬
ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য…

মে ৭, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু - crd.news