বুধবার । এপ্রিল ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • হাজার কোটি টাকার ‘গরমিলে’ খুলছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ

হাজার কোটি টাকার ‘গরমিলে’ খুলছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ ব্যবহারে জটিলতার সৃষ্টি হয়েছে। প্রকল্পের নির্মাণকাজ বাবদ এক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি করছে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে এই টাকার অঙ্কে আপত্তি বেবিচকের। টাকার অঙ্কের এ গরমিলের কারণে চালু করা যাচ্ছে না তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ।

বিমানবন্দরটির বিদ্যমান কার্গো ভিলেজ পুড়ে যাওয়ার পর নবনির্মিত তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ ব্যবহারে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। জবাবে ঠিকাদার প্রতিষ্ঠান বেবিচকের কাছে হাজার কোটি টাকার বকেয়া বিল চেয়ে বসছে। অন্যথায় তারা টার্মিনালটি বেবিচককে বুঝিয়ে দিতে অপারগতা প্রকাশ করে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, নতুন যে অত্যাধুনিক ইমপোর্ট কার্গো ভবন (তৃতীয় টার্মিনাল প্রকল্পের অংশ) নির্মাণ করা হয়েছে, সেটি এখনো চালু হয়নি অর্থনৈতিক জটিলতার কারণে। এ ভবন চালু হলে আগুন লাগলে আমরা বাসা থেকেও মনিটর করতে পারতাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক গ্যাপ রয়ে গেছে হাজার কোটি টাকার বেশি। আমরা সেই গ্যাপ পূরণে দুই পক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা করছি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে একটি যৌথ বোর্ড গঠন করা হয়েছে। সরকারি টাকা ও ঠিকাদারি দাবি-দাওয়ার মধ্যে পার্থক্য মিটলেই নতুন কার্গো ভবনটি হস্তান্তর ও চালু করা হবে।

Releated Posts

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

এপ্রিল ১৫, ২০২৬
স্বৈরাচারের ভূত কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচারের ভূত কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো এই দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান…

এপ্রিল ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর…

এপ্রিল ১৫, ২০২৬
দেশের কিছু স্থানে তাপপ্রবাহ, আজ আরও ছড়িয়ে পড়তে পারে

দেশের কিছু স্থানে তাপপ্রবাহ, আজ আরও ছড়িয়ে পড়তে পারে

বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রোদ-গরম দাপট দেখিয়েছে। গতকাল মঙ্গলবার দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ…

এপ্রিল ১৫, ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি পদে…

এপ্রিল ১৫, ২০২৬
বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

চরম নাটকীয়তা আর উত্তেজনায় ঠাসা ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ।…

এপ্রিল ১৫, ২০২৬
নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা

নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা

ইসলাম তার পরিচয়, বিধান ও বৈশিষ্ট্যে স্বতন্ত্র একটি দ্বিন ও ধর্ম। ইসলামের শিক্ষা হলো মুসলমানরা তাদের প্রাত্যহিক জীবনে…

এপ্রিল ১৫, ২০২৬
কবে মুক্তি পাচ্ছে মেজবাউর সুমনের ‘রইদ’

কবে মুক্তি পাচ্ছে মেজবাউর সুমনের ‘রইদ’

মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ কবে মুক্তি পাচ্ছে—এ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই অপেক্ষার…

এপ্রিল ১৫, ২০২৬
আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে।…

এপ্রিল ১৫, ২০২৬
হাজার কোটি টাকার ‘গরমিলে’ খুলছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ - crd.news