সোমবার । মে ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

হোয়াটসঅ্যাপে আসছে নতুন আপডেট, ফোন নম্বর গোপন রাখার সুবিধা

Image

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে বড় সুখবর। গ্রাহকের ব্যক্তিগত তথ্য, বিশেষত ফোন নম্বর সুরক্ষিত রাখতে নতুন আপডেট আনতে চলেছে মার্কিন মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ।

বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা কল করলে অপর পক্ষ সহজেই ব্যবহারকারীর মোবাইল নম্বর পেয়ে যান। ফলে অচেনা-অজানা কারো হাতে ব্যক্তিগত নম্বর চলে যাওয়ার ঝুঁকি থেকে যায়।

এবার অ্যাপ আপডেটে এই নিয়মের পরিবর্তন আনতে চলেছে সংশ্লিষ্ট টেক সংস্থা মেটা।
সূত্রের খবর, হোয়াট্সঅ্যাপ নতুন যে আপডেট আনছে, তাতে গ্রাহক কারো সঙ্গে ফোনে কথা বললে বা চ্যাট করলে তার ফোন নম্বর জানতে পারবেন না ওই ব্যক্তি। তার পরিবর্তে ব্যবহারকারী একটি ‘ইউজার নেম’ সেট করে রাখতে পারবেন। যার সঙ্গে কথা বলছেন বা চ্যাট করছেন তিনি শুধু গ্রাহকের ‘ইউজার নেম’ দেখতে পাবেন, ফোন নম্বর নয়।

সামাজিক মাধ্যমের অনেক প্ল্যাটফর্মেই এই ধরনের ফিচার রয়েছে। উদাহরণ হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের কথা বলা যেতে পারে। এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট লক করেও রাখতে পারেন গ্রাহক। সেক্ষেত্রে তার কোনো তথ্যই দেখতে পান না অন্য ব্যবহারকারীরা।

টেক বিশ্লেষকদের দাবি, হোয়াট্‌সঅ্যাপ নতুন যে আপডেটটি আনছে, তাতে যে বিরাট কোনো পরিবর্তন ঘটবে, এমনটা নয়। তবে কথা বলার অ্যাপটির নিরাপত্তার চাদর যে পুরু হবে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের সংখ্যা যেভাবে হু-হু করে বাড়ছে, তাতে এই বাড়তি সুরক্ষার আলাদা গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্ট আপডেটটি ২০২৬ সালের শেষের দিকে আসবে বলে জানিয়েছে সূত্র। তত দিন পর্যন্ত অচেনা-অজানা কোনো ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলা বা চ্যাট করার সময় ব্যবহারকারীদেরই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

Releated Posts

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার (২৪ মে) সকাল ৭টা থেকে…

মে ২৪, ২০২৬
পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানি অপচয় রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের পানি সরবরাহকারী এক কোম্পানি। ‘টেমস…

মে ২৪, ২০২৬
কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে…

মে ২৪, ২০২৬
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা…

মে ২৪, ২০২৬
ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যার মধ্যে ছয় জেলায়…

মে ২৪, ২০২৬
বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি…

মে ২৪, ২০২৬
সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯…

মে ২৪, ২০২৬
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের মামলায় ঘাতক সোহেল রানা ও তার…

মে ২৪, ২০২৬
ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

‘লাখ লাখ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা, এটা একটু চ্যালেঞ্জ’ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সকাল থেকে আমি…

মে ২৪, ২০২৬