সোমবার । অক্টোবর ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • চার দিনের সরকারি সফরে টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি সফরে টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৯টায় তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ উন্নয়ন গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ঢাকা সময় রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হন তিনি।

২৬ থেকে ২৯ অক্টোবরের এ সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা এবং শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো পরিদর্শনসহ নানা কর্মসূচি রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে।

সফরের অন্যতম প্রধান লক্ষ্য বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইপিএ স্বাক্ষরের পর বাণিজ্য সম্প্রসারণের যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে চায় ঢাকা। এ ছাড়া বাংলাদেশে জাপানি শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়েও আলোচনা হবে।

সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, কারিগরি দক্ষতা, বেসামরিক বিমান চলাচল, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে তিন থেকে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তর নিয়েও আলোচনার কথা রয়েছে।

সফরে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। পাশাপাশি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হবে। জাপানের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চিবা অঞ্চলের একটি এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়ায় টয়োটা কারখানা পরিদর্শন করবেন। এসব পরিদর্শনের মাধ্যমে জাপানের শিল্পপ্রযুক্তি, জ্বালানি ব্যবস্থাপনা ও উৎপাদন খাত সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রীর ১৫ সদস্যের প্রতিনিধি দলে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা রয়েছেন। দলের অন্য সদস্যদের মধ্যে আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস…

অক্টোবর ২৬, ২০২৬
শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১ উইকেটে হারাল পাকিস্তান

শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১ উইকেটে হারাল পাকিস্তান

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে হারের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। রোববার লাহোরের…

অক্টোবর ২৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়াতে পারে: ইরানের সতর্কবার্তা

তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়াতে পারে: ইরানের সতর্কবার্তা

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পার্লামেন্টের জ্বালানি কমিশনের…

অক্টোবর ২৬, ২০২৬
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার

✒️ বাসস মাদক পাচার ও এর অপব্যবহার রোধে জিরো টলারেন্স নীতির আওতায় কার্যক্রম জোরদার করেছে সরকার। তরুণ ও ভবিষ্যৎ…

অক্টোবর ২৬, ২০২৬
স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

পাঁচ দিনের সফরে আজ সোমবার (২৬ অক্টোবর) স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।…

অক্টোবর ২৬, ২০২৬
সিটি গ্রুপের ঋণ এখনই খেলাপি না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

সিটি গ্রুপের ঋণ এখনই খেলাপি না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

ঋণ পরিশোধে অনিয়মিত হয়ে পড়া শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের ঋণ এখনই খেলাপি হিসেবে নথিভুক্ত না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ…

অক্টোবর ২৬, ২০২৬
ইরান পরমাণু অস্ত্র পেলে জ্বালানি সংকটের সঙ্গে প্রাণহানির ঝুঁকিও: ট্রাম্প

ইরান পরমাণু অস্ত্র পেলে জ্বালানি সংকটের সঙ্গে প্রাণহানির ঝুঁকিও: ট্রাম্প

ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে জ্বালানি সংকটের পাশাপাশি ব্যাপক প্রাণহানির ঝুঁকি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট…

অক্টোবর ২৬, ২০২৬
বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনের অনেকগুলোই ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। প্রায়…

অক্টোবর ২৪, ২০২৬
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই…

অক্টোবর ২৪, ২০২৬