শনিবার । অক্টোবর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

Image

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই ফুটবলারকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইংলিশ ক্লাবটি।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, বালেবাকে দলে নিতে ইউনাইটেডের খরচ হচ্ছে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও ৫০ লাখ পাউন্ড বোনাস যোগ হতে পারে। চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় এই চুক্তির মূল্য প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকা।

মাঝমাঠ শক্তিশালী করতে চলতি দলবদলে ইতোমধ্যে আন্দ্রে সান্তোস ও ইউরি তিলেমানসকে দলে নিয়েছে ইউনাইটেড। এবার বালেবার আগমনে কোচ মাইকেল ক্যারিকের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে আশা করছে ক্লাবটি।

২০২৩ সালে ফরাসি ক্লাব লিল থেকে ব্রাইটনে যোগ দেন বালেবা। এরপর প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে ৯২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। ক্যামেরুন জাতীয় দলের হয়েও নিয়মিত খেলছেন এই তরুণ মিডফিল্ডার।

ইউনাইটেডে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বালেবা। তিনি বলেন, স্বপ্নের ক্লাবে যোগ দিতে পারা তাঁর জন্য দারুণ অনুভূতির। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামাকে তিনি বিশেষ সম্মানের বিষয় হিসেবে দেখছেন।

ক্যারিকের সঙ্গে কাজ করার অপেক্ষাতেও রয়েছেন বালেবা। তাঁর মতে, খেলোয়াড় ও কোচ হিসেবে ক্যারিকের অভিজ্ঞতা এবং ফুটবলজ্ঞান তাঁকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সহায়তা করবে।

বালেবাকে পাওয়ার চেষ্টা অবশ্য ইউনাইটেডের পুরোনো। গত গ্রীষ্মে তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল ক্লাবটি। তবে তখন ব্রাইটন ১০ কোটি পাউন্ডের বেশি মূল্য চাওয়ায় আলোচনা থেকে সরে যায় ইউনাইটেড।

এবার অবশ্য তুলনামূলক কম দামে দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে। ফলে দলবদলের শেষ দিকে এসে মাঝমাঠের জন্য বড় অঙ্কের বিনিয়োগ করেই বালেবাকে নিজেদের করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।

Releated Posts

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনের অনেকগুলোই ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। প্রায়…

অক্টোবর ২৪, ২০২৬
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই…

অক্টোবর ২৪, ২০২৬
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে তুলতে পরিকল্পিত উন্নয়ন,…

অক্টোবর ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে?

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অচলাবস্থায় থাকায় এবং হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায়…

অক্টোবর ২৪, ২০২৬
শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

কুচকির সামান্য চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নর্কিয়া। সিরিজটি এখন ১-১…

অক্টোবর ২৪, ২০২৬
পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলায় কোন রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।…

অক্টোবর ২৪, ২০২৬
নতুন দামে আজকের স্বর্ণের ভরি

নতুন দামে আজকের স্বর্ণের ভরি

দেশের বাজারে সবশেষ শুক্রবার আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮…

অক্টোবর ২৪, ২০২৬
খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনায় যুবদল নেতাকে গুলি

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা…

অক্টোবর ২৪, ২০২৬
বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ার নির্দেশ কিমের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।…

অক্টোবর ২৪, ২০২৬