সোমবার । অক্টোবর ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • জ্বালানি খাতের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

জ্বালানি খাতের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

Image

বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি খাতে সৃষ্ট চাপ মোকাবিলা এবং বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়ে কাজ চলমান রয়েছে।

সোমবার থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে জ্বালানি খাতে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। এ চাপ সামাল দিতে এক ধরনের আর্থিক সুরক্ষা প্রয়োজন। বিশ্বব্যাংক এ বিষয়ে সহযোগিতার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। 

ভবিষ্যতেও সংস্থাটি বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করে আমির খসরু বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার বিষয়টি শুধু বিদ্যমান তহবিলের মধ্যে সীমাবদ্ধ নয়। বৈশ্বিক অস্থিরতা এবং জ্বালানি খাতে চলমান সংকটের প্রভাব মোকাবিলায়ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ বিষয়গুলো নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে কাঠামোগত চুক্তি নিয়ে আলোচনা ও প্রক্রিয়াগত কাজ চলছে। দুপক্ষের অংশীদারত্বের আওতায় কীভাবে সহযোগিতা আরও কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান উদ্যোগগুলোর সামঞ্জস্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

Releated Posts

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন :৪ প্রতিষ্ঠান নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চুলছেঁড়া বিশ্লেষন চলছে

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন :৪ প্রতিষ্ঠান নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চুলছেঁড়া বিশ্লেষন চলছে

বাংলাদেশ যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার প্রস্তুতি নিচ্ছে, তখন দ্বিতীয় একটি প্যাসেঞ্জার গ্রাউন্ড হ্যান্ডলার…

অক্টোবর ১২, ২০২৬
হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ

হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ

সিএনএন এক্সপ্লেইনার দীর্ঘদিনের যুদ্ধ থেকে বেরিয়ে এসে অর্থনীতি, পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল সৌদি আরব।…

অক্টোবর ১২, ২০২৬
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের…

অক্টোবর ১২, ২০২৬
অর্থনীতিতে নোবেল পুরস্কার কারা পাচ্ছেন, তা নিয়ে  নানা জল্পনা

অর্থনীতিতে নোবেল পুরস্কার কারা পাচ্ছেন, তা নিয়ে  নানা জল্পনা

মুদ্রানীতি, প্রযুক্তি, আচরণগত অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি—এবারের অর্থনীতিতে নোবেল পুরস্কারের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে এসব বিষয়ের কথা বলছেন বিশেষজ্ঞরা।…

অক্টোবর ১২, ২০২৬
উত্তর কোরিয়া থেকে জাপান সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, জানাল দক্ষিণ কোরিয়া  

উত্তর কোরিয়া থেকে জাপান সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, জানাল দক্ষিণ কোরিয়া  

উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক…

অক্টোবর ১২, ২০২৬
স্মার্টফোন দিয়ে রিকশা ভাড়া, ভিক্ষা: ‘বাংলা কিউআর’-এ লেনদেন বিপ্লবের দোরগোড়ায় বাংলাদেশ

স্মার্টফোন দিয়ে রিকশা ভাড়া, ভিক্ষা: ‘বাংলা কিউআর’-এ লেনদেন বিপ্লবের দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশ আগামী মাসের শুরুতেই তার নগদ বা কাগুজে মুদ্রাবিহীন আর্থিক লেনেদেনের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।…

অক্টোবর ১২, ২০২৬
সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল

সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল

✒️ সৈয়দ শুকুর আলী শুভ  নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেও কাজ করছে সরকার।…

অক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি এ দেশে দ্বিতীয় একটি…

অক্টোবর ১২, ২০২৬
সৌদিতে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে আনা হবে, আইসিইউতে ৪

সৌদিতে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে আনা হবে, আইসিইউতে ৪

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয়…

অক্টোবর ১১, ২০২৬