শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া হলো

ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া হলো

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক করা ঠিকানা পরিবহনের ছয়টি বাস ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় এই সমাধান হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার পর আটক করা ঠিকানা পরিবহনের ছয়টি বাস ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মধ্যস্থতায় পরিবহন মালিকপক্ষ আহত শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করলে শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দেন। এ সময় পরিবহন মালিকপক্ষ, ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।

ঘটনাটি ঘটে শনিবার রাতে সাভারের বিশমাইল এলাকা থেকে বিশ্ববিদ্যালয়গামী একটি ‘ঠিকানা পরিবহন’ বাসে। সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আল মামুন বাসে উঠে ডেইরি গেটে নামতে চাইলে চালকের সহকারী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলেন।

অভিযোগ অনুযায়ী, এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বাসটির আরেক সহকারী চলন্ত অবস্থায় আল মামুনকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। এতে তিনি হাঁটু, হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার প্রতিবাদে রাতেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা–আরিচা মহাসড়কে ঠিকানা পরিবহনের ছয়টি বাস আটক করেন।

ঠিকানা পরিবহনের ম্যানেজার মো. কবির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, আহত শিক্ষার্থীর চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষতিপূরণের মধ্যে চিকিৎসা ব্যয় ১২ হাজার টাকা এবং এক মাসের খরচ বাবদ ১৩ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্ট পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬