বৃহস্পতিবার । সেপ্টেম্বর ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • নীলফামারীর ডোমার সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কাছে অশালীন বার্তা প্রেরণের অভিযোগ

নীলফামারীর ডোমার সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কাছে অশালীন বার্তা প্রেরণের অভিযোগ

Image

নীলফামারীর ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুররুল আনাম ছিদ্দিকীর বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন ইঙ্গিতপূর্ণ ও অশালীন বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলে, ‘স্যার প্রথমে সাধারণ কথা বলতেন, পরে এমন সব কথা বলতেন যা খুবই অশোভন। আমি ভয় ও লজ্জায় কাউকে বলতে পারিনি।’

অন্য এক ছাত্রী বলে, ‘স্যার আমার ইনবক্সে মেসেজ দেন, আমি উত্তর না দিলে রাগও করেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীকে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে কথোপকথনের এক পর্যায়ে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতেন। সম্প্রতি কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এলে বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি জানার পর তারাও বিব্রত হয়েছেন। বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক বলেন, ‘এমন অভিযোগ ও প্রধান শিক্ষকের এমন আচরণ পুরো প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করেছে। সত্যতা যাচাই সাপেক্ষে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।’

আনোয়ার হোসেন নামে একজন অভিভাবক বলেন, ‘আমরা আমাদের মেয়েদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতাম। কিন্তু যদি প্রধান শিক্ষকই এমন আচরণ করেন, তাহলে মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হয়ে উপায় নেই। তার বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত।’

এ বিষয়ে ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী আসমাউল হাসান বলেন, ‘এ ঘটনা কেবল ছাত্রীদের মানসিকভাবে আঘাত করেনি, বরং শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। দ্রুত তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।’

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. দুররুল আনাম ছিদ্দিকী বলেন, ‘আমি নিজের ভুল স্বীকার করে ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছি। ভবিষ্যতে এমন হবে না।’

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়শা সাঈদ তন্নী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় শিক্ষাপ্রেমী মহল ও অভিভাবক সমাজ মনে করেন, একজন প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ড শুধু প্রতিষ্ঠানের পরিবেশকেই কলঙ্কিত করেনি, বরং ছাত্রছাত্রীদের মানসিক নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করেছে। দ্রুত তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো জোরদার করতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায়…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে…

সেপ্টেম্বর ১৫, ২০২৬